Wednesday, June 24, 2026

ধর্ম নিয়ে নিজেদের হিংসার খেলা বন্ধ হওয়া দরকার, শুভেন্দুকে তোপ পার্থর

Date:

Share post:

শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের অশান্তি প্রসঙ্গ টেনে এনেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সেই পথেই এবার শুভেন্দুকে পাল্টা আক্রমণ শোনালেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। শুক্রবার নদীয়ার শান্তিপুরে(shantipur) নির্বাচনী প্রচারে বিজেপিকে(BJP) তিনি জানালেন, ‘ধর্ম নিয়ে হিংসা খেলা বন্ধ হওয়া দরকার।’

আরও পড়ুন:সাতসকালেই এনসিবি-র দফতরে হাজির শাহরুখ খানের ম্যানেজার ,কেন?

শুক্রবার শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে প্রচারে এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে শুভেন্দুকে এক হাত নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী কী বলেছেন, সেটা আগে লোকসমাজে উনি বলুন। আমরা সব ধর্মে বিশ্বাসী। আমরা বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট অবহিত। বিরোধী দলনেতা হয়ে তিনি দলবদল করে এখন হরিকীর্তন করছেন। বাংলার মানুষ মমতাময়ী। তৃণমূল কংগ্রেস সর্ব ধর্ম সমন্বয় করে চলে। আর বাংলার গরিমাকে অটুট রাখে। সংহতি বজায় রাখে।”

উল্লেখ্য, উপ নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দলে জর্জরিত শান্তিপুর। সম্প্রতি সেখানে ইস্তফা দিয়েছেন বিজেপি সভাপতি বিপ্লব কর। এই পরিস্থিতি সম্পর্কে শুভেন্দুকে প্রশ্ন করা হলে সম্প্রতি সাংবাদিকের ওপর মেজাজ হারাতে দেখা যায় শুভেন্দুকে। এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অহংবোধ এঁর, এঁদের, এমন জায়গায় পৌঁছেছে, ইতিমধ্যেই মানুষ তার জবাব দিয়েছেন। এবার শান্তিপুরের মানুষ যোগ্য জবাব দেবেন। একেতেই শান্তিপুরের মানুষকে নিজেদের স্বার্থে উপনির্বাচনের থেকে ঠেলে দিয়ে অপমান করেছেন। শান্তিপুরের মানুষ যোগ্য জবাব দেবেন।”

advt 19

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...