Saturday, April 4, 2026

আদিবাসীদের মন পেতে মন কি বাতে বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালনের ঘোষণা মোদির

Date:

Share post:

৮২ তম ‘মন কি বাত(Mann ki baat)’ অনুষ্ঠানে আদিবাসী নেতা বিরসা মুণ্ডার কথা তুলে ধরলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুধু তাই নয় এদিনের অনুষ্ঠান থেকে বীরসা মুণ্ডার(Birsa Munda) জন্ম জয়ন্তী পালনের কথা বলেন দেশের প্রধানমন্ত্রী। চলতি বছর কেন্দ্রের তরফ থেকে এই আদিবাসী নেতার জন্ম জয়ন্তী পালন করা হবে। তবে কেন্দ্রের এই পদক্ষেপ আদিবাসীদের মন জয় করার হাতিয়ার বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে শুধু বীরসা নন, ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তীতে দেশজুড়ে ‘একতা দিবস’ পালনের কথাও ঘোষণা করেন তিনি।

৮২ তম মন কি বাত অনুষ্ঠানে শুরুতেই করোনা টিকাকরনের ১০০ কোটির মাইলফলক পার করার জন্য সমস্ত স্বাস্থ্যকর্মীদের কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী। তাদের সহায়তায় বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন হওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “টিকাকরণে ভারত তাঁর শক্তি দেখিয়ে দিয়েছে। এটা সম্ভব হয়েছে স্বাস্থ্যকর্মীদের পরিশ্রমের জন্যই।” একইসঙ্গে দেশবাসীকে একজোট হয়ে লড়াই করার বার্তা দেন প্রধানমন্ত্রী। থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির স্মৃতিচারণা করতেও দেখা যায় তাঁকে।

advt 19

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...