Saturday, June 13, 2026

কোনও শক্তি উপত্যকার উন্নয়নকে আটকাতে পারবে না: জম্মু থেকে বার্তা শাহের

Date:

Share post:

“বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার হতে হয়েছে জম্মু-কাশ্মীরকে তবে আর নয় কোন শক্তি আর জম্মু-কাশ্মীরের উন্নয়নকে আটকাতে পারবে না।” উপত্যকা সফরের দ্বিতীয় দিনে জম্মুর মাটিতে দাঁড়িয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে ৩৭০ ধারা প্রত্যাহারের পক্ষেও যুক্তি দেন তিনি।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের নেতৃত্বে জম্মুতে(Jammu) উন্নয়নের নতুন যুগের সূচনা হচ্ছে। প্রশাসন এখন নিশ্চিত করছে যাতে জম্মু ও কাশ্মীরের ন্যায়সঙ্গত উন্নয়ন হয়।”

পাশাপাশি এদিনের জনসভা থেকে কংগ্রেসকে তো থাকতে বলেননি অমিত শাহ। তিনি বলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পর মোদি সরকার বলেছিল জম্মু-কাশ্মীরের উন্নয়ন হবে। এখানে বিনিয়োগ আসবে। তবে একটি পরিবার সেই মন্তব্যকে ব্যঙ্গ করেছিল প্রশ্ন তুলেছিল কোথা থেকে আসবে বিনিয়োগ। আজ তারা দেখুন, ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে জম্মু-কাশ্মীরে। আমি আপনাদের কথা দিচ্ছি ২০২২ সালের আগে ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে জম্মু-কাশ্মীরে।”

সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার এবং জম্মু ও কাশ্মীরের থেকে রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়ার পর এটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর সফর। ৩৭০ ধারা প্রত্যাহারের স্বপক্ষে এদিন তিনি বলেন, ‘বাল্মীকি, পাহাড়ি, গুজ্জর, বাকেরওয়াল পশ্চিম পাকিস্তানের শরণার্থী এবং নারী সহ সকলের প্রতি ন্যায়বিচার করা হয়েছে।’

advt 19

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...