Saturday, June 13, 2026

৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের তিন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় নীলাব্জার

Date:

Share post:

ব‍্যাঙ্গালোরে অনুষ্ঠিত ৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ-এ ( 47th Junior National Aquatic Championship) জয়জয়কার বাংলার। এই প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় কোন্নগরের নীলাব্জা ঘোষের ( nilabja ghosh )। ন‍্যাশনাল অ‍্যাকোয়াটিক চ‍্যাম্পিয়নশিপে ৫০ মিটার বাটারফ্লাই, ৪×১০০ ফ্রিস্টাইল র‍্যালি এবং ৪×১০০ ম‍্যাডলে র‍্যালিতে ব্রোঞ্জ জয় করেন নীলাব্জা।

ব‍্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয় ৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ। সারা ভারতবর্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিরা। সেখানেই বাজিমাত নীলাব্জার। তবে ব্রোঞ্জ জয়তেই থামতে চাননা তিনি। বরং ১৭ বছরের নীলাব্জার নজর এখন সিনিয়র ন‍্যাশনাল চ‍্যাম্পিয়নশিপে নিজের সেরা পারফরম্যান্স দেওয়া। এদিন ব‍্যাঙ্গালোর থেকে ফোনে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে এমনটাই জানালেন তিনি। এদিন নীলাব্জা বলেন, “তিনটি ইভেন্টে আমি ব্রোঞ্জ পদক জিতেছি। তবে আমি চেয়েছিলাম আরও একটু ভালো করার। কিন্তু হলো না। তবে ২৬ অক্টোবর থেকে সিনিয়র ন‍্যাশনাল চ‍্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। সেখানে আমি আমার সেরা পারফরম‍্যান্স দিতে চাই।”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে ভালো না খেলার আর্জি পাক মহিলা সমর্থকের, যোগ‍্য জবাব মাহির

advt 19

 

 

Related articles

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...