Friday, March 27, 2026

আরজিকর নিয়ে জনস্বার্থ মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে

Date:

Share post:

জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা কাজে যোগ দিলেও আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RG Kar Medical College Hospital) চিকিৎসা ব্যবস্থা ও পরিষেবা পুরোদমে স্বাভাবিক হয়নি এখনো। কর্তৃপক্ষের তরফে হাজিরা নিয়ে চাপ দিতেই কাজে যোগ দিয়েছেন আন্দোলনকারী পিজিটি হাউজস্টাফরা। শনিবার ইন্টার্নরা চিঠি দিয়ে জানিয়েছেন, কাজে যোগ দিতে চান। কিন্তু তা সত্বেও দুপক্ষই অধ্যক্ষের পদত্যাগ নিয়ে এখনো নিজেদের দাবিতে অনড়। এদিকে হাসপাতালে পরিষেবা স্বাভাবিক করতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ সোমবার তার শুনানি । সকলেই তাকিয়ে রয়েছেন সোমবার আদালত কী নির্দেশ দেয় তার দিকে।

 

হবু ও জুনিয়র ডাক্তারদের

আন্দোলনের কারণে হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দলাল তিওয়ারি নামে জনৈক ব্যক্তি। অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করতে আদালতের হস্তক্ষেপ চেয়ে এই মামলা দায়ের করেন নন্দলাল। সোমবার প্রধান বিচারপতি বা অন্য কোনও বিচারপতি এই মামলা শুনতে পারেন।

advt 19

 

 

Related articles

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...