Wednesday, June 24, 2026

সৃজিত, কৌশিক, প্রবুদ্ধর হাতে জাতীয় পুরস্কার

Date:

Share post:

৬৭তম জাতীয় পুরস্কার (National Film Awards 2021) মঞ্চে সেরা বাংলা ছবির পুরস্কার পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ‘গুমনামী’। ছবিটি কাহিনি অবলম্বনে তৈরি শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্যও পুরস্কৃত হল। পাশাপাশি সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য পুরস্কৃত হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly) পরিচালিত ছবি ‘জ্যেষ্ঠপুত্র’। একই ছবিতে সেরা আবহ সঙ্গীতের জন্য পুরস্কৃত হলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (Prabuddha Banerjee)।

আরও পড়ুন-৬৭তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠিত হলো বিজ্ঞানভবনে

প্রসঙ্গত, দুটি ছবিতেই অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। এর আগেও জাতীয় পুরস্কার পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার পুরস্কার পেয়ে তিনি উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ৬৭তম জাতীয় পুরস্কার। কাহিনি অবলম্বনে রচিত চিত্রনাট্য ও সেরা বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল ‘গুমনামী’। একক ভাবে এটি পঞ্চম জাতীয় পুরস্কার এবং গোটা টিমের জন্য এটি দশম জাতীয় পুরস্কার।

আরও পড়ুন-শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা বাংলা ছবি : গুমনামী, সেরা হিন্দি সিনেমা : ছিছোরে, সেরা সঙ্গীত পরিচালনা: প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র), কাহিনি অবলম্বনে তৈরি সেরা চিত্রনাট্য : সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী), সেরা মৌলিক চিত্রনাট্য : কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র), সেরা অভিনেত্রী : কঙ্গনা রানাওয়াত (‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’), সেরা অভিনেতা : মনোজ বাজপেয়ী (‘ভোঁসলে’ ছবির জন্য ) ও ধনুশ (তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য), সেরা চিত্রগ্রহণ : জাল্লিকাট্টু

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...