Saturday, April 4, 2026

পাকিস্তানের জয় উদযাপন! কাশ্মীরি পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

Date:

Share post:

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ভারতকে পরাস্ত করেছে পাকিস্তান। সেই পাকিস্তানের জয় উদযাপন করে পুলিশের নজরে জম্মু ও কাশ্মীরের একাধিক মেডিক্যাল পড়ুয়া। পাকিস্তানের জয়ের পর তাঁদের উচ্ছ্বাস প্রকাশের ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তদের বিরুদ্ধে রুজু হল সন্ত্রাসবিরোধী আইনে মামলা।

ছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের জয়ের পর তাদের উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে। এমনকি পাকিস্তানের নামে জয়ধ্বনিও দিতে দেখা গিয়েছে ওই ভাইরাল হওয়া ভিডিওতে। এর পরেই অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে ইউএপিএ ও ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযোগ রুজু করেছে পুলিশ।জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়ারা জম্মু-কাশ্মীরের গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও শের-ই-কাশ্মীর ইন্সটিটিউটের ডাক্তারির ছাত্র।

অন্যদিকে, রবিবার পাকিস্তান ম্যাচ জয়ের রাজস্থানের এক স্কুলের শিক্ষিকা তীব্র উচ্ছাসিত হয়ে জয়ের স্টাটাস শেয়ার করেন।  সেখানে তিনি লেখেন ‘আমরা জিতেছি।’ সেই স্টেটাস চোখে পড়ে যায় এক সহকর্মী শিক্ষকের। পাশাপাশি বিষয়টি নজরে পড়ে যায় স্কুল কর্তৃপক্ষের চোখেও। পরে সেই স্টেটাসের স্ক্রিনশট ভাইরাল হতেই বরখাস্ত করা হয় তাঁকে।

আরও পড়ুন- সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করল রাজ্য

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...