Friday, March 20, 2026

এবার চিন সীমান্তে কার্গিলজয়ী পিনাকা পাঠালো ভারত

Date:

Share post:

চিন(China) সীমান্তে কার্গিলজয়ী পিনাকা পাঠালো ভারতীয় সেনা (Indian Army)। পিনাকা(Pinaka) হল অত্যাধুনিক মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার‌। এর কাজ হল শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের অবস্থান চিহ্নিত করে তা ধ্বংস করে দেওয়া। কার্গিলের(Cargill) যুদ্ধ একে কাজে লাগানো হয়েছিল। যা ভারতকে(India) জয় এনে দিয়েছিল।

কী এই পিনাকা?

ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা মাত্র ৪৪ সেকেন্ডে একসঙ্গে ৭২টি ক্ষেপনাস্ত্র ছুড়তে পারে। এটি তৈরি করেছে ডিআরডিও(DRDO)।

আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে বিজেপিকে কড়া জবাব অভিষেকের

দিন মত এগিয়েছে এই রকেট লঞ্চার আরও শক্তি বাড়িয়েছে। ডিআরডিও এর আরও উন্নত সংস্করণ ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে‌। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যাওয়ার জন্য  একটি ট্রাকের উপর রাখা থাকে।  ট্রাকের সাহায্যে সহজেই এর স্থানান্তর করানো হয়।

১৯৮৬ সালের ডিসেম্বর থেকে এই রকেট লঞ্চার তৈরির কাজ শুরু হয়। তখন বাজেট ছিল সাড়ে ২৬ কোটি টাকা। ১৯৯২ সালের ডিসেম্বরে পিনাকার কাজ সম্পন্ন হয়। রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজ করতে সক্ষম। এরপর ২০১৯ সালে এর আরও এক সংস্করণ আনে ডিআরডিও।

ডিআরডিও এর আরও উন্নত সংস্করণ আনতে কাজ শুরু করে দিয়েছে। ইজরায়েল মিলিটারি ইন্ডাস্ট্রিস-এর সঙ্গে যৌথভাবে কাজ চালাচ্ছে ডিআরডিও।

 

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...