Sunday, June 21, 2026

বাংলাদেশ ইস্যুতে বিজেপিকে কড়া জবাব অভিষেকের

Date:

Share post:

বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিষয়টিকে তীব্র নিন্দা করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ৩০ অক্টোবর উপনির্বাচনের প্রচারে মঙ্গলবার শান্তিপুরে সভা করেন অভিষেক। কয়েকদিন আগে ভোট প্রচারে গিয়ে বিজেপি (Bjp) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, বাংলাদেশের হিংসার ঘটনায় এখানে তাঁরা ভোট বেশি পাবেন। এদিন কারও নাম না করে অভিষেক বলেন, “বাংলাদেশে (Bangladesh) ধিক্কারজনক ঘটনা ঘটেছে। বিজেপি রাজ্যনেতারা বলছেন বাংলাদেশে যা ঘটেছে, তাতে বিজেপির ভোটের ব্যবধান তিনগুণ বেড়ে যাবে। রাজ্যের বিরোধী দলনেতা এটা বলেছেন।”

এরপরেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে তোপ দাগেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি সরকার সনাতন হিন্দু ধর্মের জন্য কী করেছে? চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল সাংসদ বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, হিন্দু সহ অন্য ধর্ম রক্ষার জন্য বিজেপি কী করেছে, তা তথ্য নিয়ে সামনে এসে দাঁড়াক! একদিকে আমি থাকব, আরেকদিকে ওরা থাকবে? ওরা রিপোর্ট কার্ড নিয়ে আসুক। আমরা মমতা  বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড নিয়ে আসব।”

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলাকালীন ২৭ মার্চ বাংলাদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই নিয়েই তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “নির্বাচনের সময়ে বাংলাদেশে যেতে পারলেন, আজকে আপনি যাচ্ছেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রতিনিধি দল পাঠাচ্ছেন না? ভোটের সময়ে ওখানে গিয়ে ‘ডিল’ করে আসবেন। আর নির্বাচনের সময়ে বাংলার মানুষকে ভাগ করে বাংলা জয়ের স্বপ্ন দেখবেন।” বাংলায় কোনও ঘটনা ঘটলেই সেখানে উপস্থিত হয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই বিষয়টিকেই সামনে রেখে এদিন সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...