Friday, June 26, 2026

কালীপুজোয় বাজি পোড়ানো বন্ধ করতে মামলা কলকাতা হাইকোর্টে

Date:

Share post:

কালীপুজোয় (Shyamapuja) সব ধরনের বাজি অর্থাৎ শব্দবাজি ও আতশবাজি (Crackers) ফাটানো বন্ধের জন্য মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলাকারীদের দাবি দুর্গাপুজোর পর থেকে রাজ্যে এই মুহূর্তে মারাত্মকভাবে‘ঊর্ধ্বমুখী করোনা (Corona) সংক্রমণ। করোনা আক্রান্ত হলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। আর কালীপুজোয় যথেচ্ছভাবে বাজি পোড়ানো হলে তা করোনা রোগীদের সমস্যার কারণ হতে পারে। দূষিত বাতাসে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। তাই বন্ধ হোক শব্দবাজি ও আতশবাজি পোড়ানো। মামলাকারীদের দাবি গতবছর ২০২০ সালের নির্দেশ কার্যকর করুক আদালত । এই মর্মে মামলা করা হয়েছে সেইসঙ্গে আরো দাবি জানানো হয়েছে যাতে বাজি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আদালত কোনও কঠিন পদক্ষেপ করে। যাতে লুকিয়ে চুরিয়ে বাজি প্রবণতা বন্ধ হয় । আগামী ২৯ অক্টোবর কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

advt 19

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...