Monday, March 16, 2026

বিজেপি ছাড়লেন বাবু মাস্টার, ক্ষমা চাইলেন মমতা-অভিষেকের কাছে

Date:

Share post:

অবশেষে মোহভঙ্গ। একুশের ভোটের পর বাংলায় কার্যত তাসের ঘরের মতো ভঙ্গুর গেরুয়া শিবির। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধিরা পদ্ম ছেড়ে তুলে নিচ্ছেন জোড়াফুলের পতাকা। এবার বিজেপি ছাড়লেন বসিরহাটের জনপ্রিয় নেতা বাবু মাস্টার। তবে শুধু বিজেপি ত্যাগ নয়, নিজের কৃতকর্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমাও চেয়ে নিলেন বাবু মাস্টার। উসকে দিলেন তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা।

বিলম্বিত বোধদয়। পেশায় বসিরহাটের ভবানীপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের শিক্ষক ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের দাবি, বিজেপিতে যাওয়া ছিল তাঁর হঠকারী সিদ্ধান্ত। বলেন, “বিজেপির মতাদর্শের সঙ্গে আমার কোনও মিল নেই”! জীবদ্দশায় আর বিজেপি করবেন না বলেও ঘোষণা করেন তিনি।

কে এই বাবু মাস্টার?

একদা সিপিএম নেতা। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম অপশাসনের পর বাবু মাস্টার সিপিএম ছেড়ে নাম লেখান তৃণমূলে। ২০১৮ সালে হাসনাবাদ থেকে জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দফতরের কর্মাধ্যক্ষ নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের পরই ফের ক্ষমতার অলিন্দে থাকার জন্য বেসুরো হন বাবু মাস্টার। একুশের বিধানসভা ভোটের ঠিক আগে গত বছর ১৯ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার দিনই পদ্ম শিবিরে নাম লেখান অর্জুন সিংহ ঘনিষ্ঠ এই নেতা। বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারও করেন তিনি। অবশেষে মোহভঙ্গ। বিজেপি ছাড়লেন বাবু মাস্টার। রাজনৈতিক মহলে জোর জল্পনা, তৃণমূলে ফেরার অপেক্ষায় এই সংখ্যালঘু নেতা।

আরও পড়ুন- উদ্বেগ বাড়িয়ে ফের এক হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ!

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...