Tuesday, March 24, 2026

হুবহু নৈহাটির ‘বড় মা’ সেজে তাক লাগালেন দমদমের রিখিয়া

Date:

Share post:

আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালির আলোর উৎসব দীপাবলি। আর এদিনই আরাধনা করা হয় মা কালীকে।দেবীর আরাধনার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল মা কালীর এমন এক রূপ, যা তাক লাগিয়ে দিল নেটিজেনদের।
হাজার বার তাকালেও কোনও সংশয় তৈরি হচ্ছে না মনে। চোখেও ধরা পড়ছে না, কোনও তারতম্য। শিল্পীর এত সূক্ষ্ম কারুকাজ। বার বার চোখ চলে যায় দেবীমূর্তির নয়ন যুগলে। শিল্পী কত পরম যত্নে চক্ষুদান করেছেন। দেবীমূর্তিই তো! আর সেখানেই রূপটান শিল্পী সোদপুরের মুক্তি রায়ের কিস্তিমাত।তাঁর হাতেই সম্ভব হয়েছে অসম্ভবের। নিপুণ হাতে মূর্তির আদল ফুটিয়ে তুলেছেন মানব শরীরে। আর মুক্তির একের পর এক চালে সমান ধৈর্যে ‘দেবী-সম মূর্তি’ হিসাবে নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে গিয়েছেন দমদমের মডেল রিখিয়া রায়চৌধুরী।
ঠিক যেন হুবহু নৈহাটির বড়মা! সেই একই মুখাবয়ব। জ্বলজ্বল করছে দেবীমূর্তির দু নয়ন। বার বার নজর আটকে যাচ্ছে সেই নয়ন যুগলে। যেন পরম যত্নে চক্ষুদান করেছেন শিল্পী৷ শিল্পীর এত সূক্ষ্ম কারুকাজ দেখে সংশয়ই জাগছে না মনে।মানব মুখের ওপর আঁকা ছবিকে দেবীর আসল মুখ ভেবেই ভ্রমে পড়ছেন নেটজনতা৷ অনেকে ঠুকছেন প্রণামও।
জানা গিয়েছে, এই কাজের সময় ঘণ্টার পর ঘণ্টা চোখ বন্ধ করে বসে থাকতেন রিখিয়া। তুলিতে মায়ের আদল ফুটিয়ে তুলতেন মুক্তি। অসম্ভব ধৈর্য্য দু’জনেরই৷ তাঁদের কথায়, বড়মা আবেগের জায়গা। সেখানে কোন‌ওরকম ভুল-ত্রুটি হোক তাঁরা চাননি। তাঁদের সেই পরিশ্রমের রূপই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিঁখুত কাজের প্রশংসাও হচ্ছে সর্বত্র। হাজার বার দেখেও বিষ্ময়ে মুখ ফেরাতে পারছেন না জনতা। মুক্তি আর রিখিয়াকে ভরিয়ে তুলছেন সাধুবাদে।
মুক্তির কথায়, ‘‘বছর দশেক আগে প্রথম বার নৈহাটির বড় মায়ের পুজোয় যাই। ওই বিশাল মূর্তি আর তার ভাব দেখে আমার গায়ে কাঁটা দিয়েছিল। চোখে চলে এসেছিল জলও। সেই মায়ের রূপ ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। প্রথমে ভয় করছিল। দ্বিধাও কাজ করেছে। কিন্তু শেষ পর্যন্ত করে ফেললাম।’’ যাঁর শরীরে প্রতিমার আদল আঁকলেন শিল্পী, সেই রিখিয়ার অনুভব, তাঁরা এক অসাধ্য সাধন করে ফেলেছেন। আবেগে ভাসছেন।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...