Sunday, March 22, 2026

দীপাবলিতে মাত্র ২ ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি, বিক্রিও হবে শুধু পরিবেশ বান্ধব বাজি!

Date:

Share post:

দীপাবলির দিন শুধুমাত্র ২ ঘণ্টা বাজি(Firecracker) পোড়ানো যাবে। রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। এমনটাই নির্দেশ দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board)। পাশাপাশি ছট পুজোর দিনও ২ ঘণ্টার বেশি সময় বাজি পোড়ানো যাবে না। ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সময় বেঁধে দিল পর্ষদ।

এছাড়া বড়দিন(Christmas) এবং নববর্ষের(New Year) দিন ৩৫ মিনিট বাজি পোড়ানোর অনুমতি রয়েছে। অর্থাৎ রাত ১১টা ৫৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। এর বাইরে বাজি পোড়াতে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

আরও পড়ুন: কেন্দ্রের কড়া সমালোচনা করে পেগাসাসকাণ্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আরও জানিয়েছে, এবার শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজিই বিক্রি করা ও পোড়ানো যাবে। অন্য বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ। উল্লেখ্য, কালীপুজোয় বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)। ২০২০ সালেও করোনাভাইরাসের(Coronaviru) বাড়বাড়ন্তে জেরে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট।

Related articles

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার...

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...