Sunday, April 5, 2026

আরিয়ান কাণ্ডে এবার মোদিকে চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

আরিয়ান- মামলায় (Aryan Khan Drug Case) এবার রাজনৈতিক যোগ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Chief Minister of Maharastra Uddhav Thakre) চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) । চিঠির বিষয়বস্তু এনসিবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলিউডকে নিশানা করছে । বলিউড তারকাদের হেনস্তা করছে। শাহরুখপুত্র আরিয়ান খানকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে বলেও উদ্ধার দাবি করেছেন বলে জানা গিয়েছে । সুতরাং শাহরুখপুত্রকে ঘিরে মহারাষ্ট্র রাজ্য সরকার বনাম কেন্দ্রের বিরোধ আপাতত চরমে। কেন্দ্র বনাম রাজ্যের সঙ্ঘাতের পরিণতি কী হতে পারে, তা নিয়ে দুই সরকারের সাম্প্রতিক গতিবিধি বিশ্লেষণ করে এই প্রশ্ন তুলছেন কেউ কেউ।

 

এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক প্রথম দিন থেকেই এনসিবির কর্মপ্রক্রিয়া গিয়ে প্রশ্ন তুলেছিলেন । মাদক কাণ্ডের তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোপ দেগেছেন বারবার। বুধবারও নবাব মালিক বলেছেন সমীর অসৎ উদ্দেশ্যে শাহরুখ -পুত্র আরিয়ানকে ফাঁসিয়েছেন। শুধু তাই নয় এর ফলস্বরূপ সমীরের চাকরি যেতে পারে বলেও তিনি হুমকি দিয়েছেন । আর এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিজেই এ ব্যাপারে উদ্যোগী হয়ে কেন্দ্রকে চিঠি লেখায় বিষয়টি আরও মান্যতা পেল।

শাহরুখ ইস্যুতে এনসিপি ও শিবসেনা কেন্দ্রকে আক্রমণ শানাতে দেরি করেনি। কিন্তু কংগ্রেসে এখনো এই বিষয়ে বিষয়ে চুপ। মহারাষ্ট্র সরকার সূত্রে খবর, যে ভাবে এনসিবি-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে বার বার

নানা বিষয় নিয়ে বলিউডের তারকাদের পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে, তাতে প্রতিহিংসার ছায়া দেখছেন অনেকেই মহারাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তির অনেকটাই জুড়ে রয়েছে বলিউড । বলিউডের উপর নির্ভর করে শুধু তারকাদেরই নয়, লক্ষ লক্ষ মানুষের নিত্য অন্ন সংস্থান হয়। কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে সেই বিপুল উদ্যোগকে স্তব্ধ করে দিতে চাইছে বিজেপি। এমনটাই অভিযোগ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের।

এদিকে মঙ্গলবারই এনসিপি নেতা নবাব মালিক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাটিলের সঙ্গে দেখা করেন। মাদক কাণ্ড , শাহরুখ এবং আরিয়ান প্রসঙ্গ নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষন আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আরিয়ান কাণ্ডে এনসিবি-র ভূমিকা খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের সুপারিশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর নবাব বলেন, ‘‘গোটা ঘটনাপ্রবাহে মুখ্যমন্ত্রী অত্যন্ত অসন্তুষ্ট। এতে বলিউডকে নিশানা করা হচ্ছে বলে মনে করেন তিনি। বিশ্বে হলিউডের পর এক মাত্র বলিউডই এমন জায়গা, যেখানে বিনোদনের সুবাদে লক্ষ মানুষের সংসার চলে। দেশের জিডিপি-তে বলিউডের অবদান প্রায় ২ থেকে ৩ শতাংশ। একে ধ্বংস করার চেষ্টা করলে শুধু মুম্বই নয়, তার আঁচ এসে লাগবে দেশের অর্থনীতিতেও।’’

advt 19

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...