Tuesday, April 7, 2026

হুগলিতে কালীপুজোর উদ্বোধনে বাদ পড়লেন শুভেন্দু

Date:

Share post:

হুগলিতে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাদ পড়লেন বিজেপি (Bjp) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হুগলির মহানাদ অ্যাথালেটিক ক্লাবের এবারের কালীপুজোর উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত (Tapan Dashgupta)।

প্রতি বছর এই ক্লাবের কালীপুজোর উদ্বোধন করতেন শুভেন্দু অধিকারী। কিন্তু তিরিশতম বছরে তার ব্যতিক্রম হয়েছে। ক্লাবের পুজো কমিটির যুগ্ম সম্পাদক অভিষেক হালদার জানান, শুভেন্দু অধিকারী এই পুজোর উদ্বোধন করতেন। কিন্তু এবার তাঁকে দিয়ে পুজোর উদ্বোধন করানো হবে না। এলাকার বিধায়ক তপন দাশগুপ্তকে যেকোনও প্রয়োজনেই পাশে পাওয়া যায়। তাই এবার ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্তকে দিয়েই কালীপুজোর উদ্বোধন করানো হবে।

আরও পড়ুন:পাকিস্তানের জয়ে কাশ্মীরি তরুণীদের উল্লাস, অভিযোগ দায়ের হতে পাল্টা হুমকি জঙ্গিদের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) বারবারই বলেন, সুখের দিনে তৃণমূল কর্মীদের পাশে পাওয়া না গেলেও, মানুষের দুঃখের দিনে সব সময় পাশে থাকে তৃণমূল। এই ঘটনা আবার সেই কথাই প্রমাণ করল। স্থানীয় বিধায়ক-নেতাকে সব সময় পাশে পাওয়া যায়। তাই তাঁর হাতেই পুজো উদ্বোধন করাতে চাইল ক্লাব কর্তৃপক্ষ।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...