Saturday, April 4, 2026

করোনা ঠেকাতে নয়া নিয়ম, অযোধ্যা পাহাড়ে প্রবেশে কী লাগবে জেনে নিন

Date:

Share post:

ফের রাজ্যে (West Bengal) বাড়ছে করোনা(Coronavirus) সংক্রমণ। পর্যটনের কারণে জেলায় করোনা যাতে না ছড়িয়ে পড়ে সেজন্য কড়া সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। করোনা প্রতিষেধকের(Vaccine) দুটি ডোজ নেওয়া না থাকলে হোটেল বা লজে জায়গা পাচ্ছেন না পর্যটকরা। একদিনের জন্য বেড়াতে এসে হোটেলে খেতে গেলেও কমপক্ষে সিঙ্গল ডোজ নেওয়ার প্রমাণপত্র সঙ্গে থাকতে হবে। সোমবার একথা জানান জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়(Sujay Banerjee)।

আরও পড়ুন: কেন্দ্রের কড়া সমালোচনা করে পেগাসাসকাণ্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, এবছর পুজোর পর শেষ নিম্নচাপ কেটে যেতেই জেলায় শীতের আমেজ শুরু হয়েছে। পাহাড়ে পর্যটকদের আনাগোনাও বেড়েছে। কিন্তু পুজোর পর রাজ্যে করোনাও নতুন করে ছড়াচ্ছে। তুলনামূলকভাবে পুরুলিয়ায় সংক্রমণ কম, জেলায় এখন মাত্র ২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন। পাহাড়ে স্থানীয়দের মধ্যে করোনা নেই। তাই আমরা ঠিক করেছি, পর্যটকদের কিছু নিয়ম মেনে চলতে বাধ্য করা হবে।

অযোধ্যা পাহাড়ের হোটেল সংগঠনের সভাপতি মোহিত লাটা(Mohit Lata) বলেন, কোভিড বিধি মেনে পর্যটনে কোনও আপস করছি না। ভ্যাকসিন না নেওয়া থাকলে ফিরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের। তিনি বলেন, ইতিমধ্যে ভিড় বাড়তে শুরু করেছে পাহাড়ে। কোনও পর্যটন আবাসেই ঠাঁই নেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...