Wednesday, June 24, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন টোকিও অলিম্পিক্সে ঐতিহাসিক সোনাজয়ী নীরজ চোপড়া। তবে শুধু নীরজ একা নন, খেলরত্ন পুরস্কারের দৌড়ে রয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী-সহ মোট ১১ জন ভারতীয় ক্রীড়াবিদ।

২) আইসিসি টি-২০ ব‍্যাটারদের র‍্যাঙ্কি-এ ও ধাক্কা খেলেন বিরাট কোহলি। বুধবার প্রকাশিত হয় আইসিসি টি-২০ ব‍্যাটারদের তালিকায় একধাপ নেমে পঞ্চম স্থানে ভারত অধিনায়ক। বিরাটের পয়েন্ট সংখ‍্যা ৭২৫। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ফিরলেন বাংলাদেশের শাকিব আল-হাসান।

৩) টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের  ক্রিকেটার লকি ফার্গুসন। তাঁর বদলে দলে পাওয়ার জন‍্য অ্যাডাম মিলনেকে আবেদন করছে নিউজিল্যান্ড শিবির।

৪) রাহুল দ্রাবিড়ের যে অভিজ্ঞতা রয়েছে এবং কোচিংয়ের যে রেকর্ড রয়েছে তাতে দ্রাবিড়কেই ভারতীয় দলের কোচের জন‍্য একেবারে যোগ‍্য বলে মনে করছেন সুনীল গাভাস্কর এবং মদন লাল।

৫) বড়সড় বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়ের আখতার। পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান চলাকালীনই আসন ছেড়ে উঠে যান তিনি। শুধু তাই নয়, তারপরে সেই চ্যানেলের ক্রিকেট বিশেষজ্ঞের পদ থেকেও ইস্তফা দেন শোয়েব।

আরও পড়ুন:খেলরত্ন পুরস্কারের জন‍্য মনোনীত হলেন নীরজ ও সুনীল-সহ মোট ১১ জন ভারতীয় ক্রীড়াবিদ

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...