Monday, April 6, 2026

রাজ্যে নিষিদ্ধ গুটখা-সহ তামাকজাত দ্রব্য, নির্দেশিকা জারি নবান্নের

Date:

Share post:

স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর গুটখা, পানমশলার মতো তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন ৭ নভেম্বর থেকে নিষিদ্ধ রাজ্যে। নির্দেশিকা (Notification) জারি করে জানাল নবান্ন (Nabanna)। এসব দ্রব্য বিক্রিতে কর বাবদ সরকারের আয় হলেও, জনস্বার্থে তা নিষিদ্ধ করা হচ্ছে।

অনেক রাজ্যই গুটখা, পান মশলা-সহ তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করেছে। এবার সেই পথেই পশ্চিমবঙ্গেও। একবছরের জন্য রাজ্যে নিষিদ্ধ হচ্ছে গুটখা-সহ তামাকজাত সামগ্রী।

নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,
২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা, পানমশলার মতো তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন নিষিদ্ধ হবে। এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

২০১৩-তে এক বছরের জন্যে পশ্চিমবঙ্গে (West Bengal) গুটকা, খৈনি, পানমশলা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু বছর আগে অর্থাৎ ২০১৯-এও এক বছরের জন্য গুটখা, পান মশলা-সহ একাধিক তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে, স্বাস্থ্যের তোয়াক্কা না করে জনসাধারণ যদি নিয়মভাঙার প্রবণতা দেখান, তাহলে প্রশাসনিক পদক্ষেপে এই বিক্রি রোখা যাবে না হলে মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন:বিজেপি বিরোধী নিয়ে সদিচ্ছার অভাব কংগ্রেসের, জাগো বাংলায় ফের তোপ তৃণমূলের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...