Friday, June 26, 2026

প্রায় ৬ মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন, সঙ্গে বেশ কিছু শিথিলতা

Date:

Share post:

লোকাল ট্রেন চালু করার নির্দেশ দিল রাজ্য সরকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর নির্দেশ। প্রায় ৬ মাস পর চালু হতে চলেছে লোকাল ট্রেন। এতদিন স্টাফ স্পেশ্যাল নামে চালানো হচ্ছিল ট্রেন। এবার শোনা যাবে ট্রেনের নাম ধরে ঘোষণা। রাজ্যবাসীর জন্য বড় স্বস্তির খবর।
রেল আগেই সবরকম প্রস্তুতি সেরে রেখেছে লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে।  পূর্ব রেলের তরফে আগেই তা জানানো হয়েছিল। কিন্তু নবান্ন থেকে লোকাল ট্রেন চালানোয় নিষেধাজ্ঞা ছিল। স্টাফ স্পেশ্যাল ট্রেনে যে পরিমাণ ভিড় বাড়ছিল, তাতে লোকাল ট্রেন চালু না করলে হিতের বিপরীত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছিল। এরই মধ্যে সুখবর। নবান্নের তরফে শুক্রবার এক নির্দেশিকা জারি করে জানানো হল, লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে রাজ্যে। আর তা শুরু হচ্ছে আগামী রবিবার থেকেই।
আগামী ১৬ নভেম্বর থেকে সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে৷ ফলে তার আগে লোকাল ট্রেন চালু হলে অন্যান্য যাত্রীদের সঙ্গে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও উপকৃত হবেন৷

এ দিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, দুর্গা পুজোর মতো কালীপুজোর সময়ও ২ থেকে ৫ ই নভেম্বর রাতের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। ছট পুজোর সময়ও নাইট কারফিউ নিয়ে বিধিনিেধ শিথিল করা হচ্ছে৷

৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে রাত্রিকালীন কড়াকড়ি। করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়েও ছাড়পত্র দেওয়া হয়েছে। ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলে ছাড়পত্র মিলেছে। ৫০ শতাংশ থেকে বেড়ে রেস্তোরাঁ, জিমে ৭০ শতাংশে অনুমতি দিয়েছে রাজ্য। হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে অনুমতি দেওয়া হয়েছে।  কালীপুজো, দীপাবলির জন্য ২-৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি ছটপুজোর জন্য ১০-১১ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় রয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...