Monday, April 13, 2026

ফুটসল ক্লাব চ‍্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চলেছে মহামেডান

Date:

Share post:

এই প্রথমবার ফুটসল ক্লাব চ‍্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ( AIFF)। আর এই টুর্নামেন্টের বাংলার হয়ে একমাত্র প্রতিনিধি করতে চলেছে  মহামেডান স্পোর্টিং ক্লাব ( Mohammedan sporting club)। আগামী ৫ নভেম্বর দিল্লিতে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। গ্রুপ ‘এ’তে রয়েছে সাদা-কালো ব্রিগেড। যেখানে রয়েছে বরোদা এফসি, সুপার স্ট্রাইকার্স এফসি ও চানমারি জোথান ফুটসল। আগামী ৫, ৭ ও ৯ নভেম্বর আয়োজিত হবে এই ম্যাচ গুলি। এই ম‍্যাচে সাদা-কালো ব্রিগেডের কোচের দায়িত্ব থাকবেন জোসুয়া স্ট‍্যান ভাজ।

এই টুর্নামেন্ট নিয়ে মহামেডান ফুটবল সেক্রেটারি দীপেন্দু বিশ্বাস বলেন, ” ভারতে প্রথম আয়োজন হতে চলেছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে আমারা গর্ববোধ করছি।”

আরও পড়ুন:রোনাল্ডোর দেখানো পথে হাঁটলেন ওয়ার্নার, সরিয়ে দিলেন ঠান্ডা পানীয়র বোতল

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...