Tuesday, April 14, 2026

দিল্লি ক‍্যাপিটালসের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন শ্রেয়স আইয়ার

Date:

Share post:

আইপিএলের ( Ipl) দল দিল্লি ক্যাপিটালসের ( Delhi capitals) সঙ্গে সম্পর্ক এবার শেষ করতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২০১৫ সাল থেকে আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ২০১৮-তে আইপিএলের মাঝপথে গৌতম গম্ভীর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হন শ্রেয়স। ২০২১-এর আইপিএলের আগে কাঁধে চোট পান তিনি। অস্ত্রোপচারও হয়। দিল্লি ক্যাপিটালস এরপর দলের অধিনায়ক করে দেয় ঋষভ পন্থকে। তাঁর নেতৃত্বে দিল্লি এবার ২০ পয়েন্ট নিয়ে লিগের খেলা শেষ করেছিল। শ্রেয়স এমনিতে ঋষভের নেতৃত্ব নিয়ে ভাল কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন, ফ্র্যাঞ্চাইজি ঋষভকে নেতৃত্ব দিয়েছে। আর তিনি অধানায়ক হিসাবে ভালই করেছেন। কিন্তু শোনা যাচ্ছে, শ্রেয়স আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতে চান। যা এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসে অন্তত সম্ভব নয়। তারা ঋষভেই আস্থা রেখেছে। সামনেরবার পঞ্চদশ আইপিএলে দুটি দল বাড়ছে। লখনউ ও আমেদাবাদ। শ্রেয়স সম্ভবত সেদিকে তাকিয়েই দিল্লির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে চান। যাতে নিলামে নতুনভাবে তাঁর নাম উঠতে পারে। তাঁর অধিনায়ক হওয়ার রাস্তাও তাতে খোলা থাকছে।

আরও পড়ুন:ধোনির জন্যই দলে টিকে যান হার্দিক

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...