Friday, April 3, 2026

রবিবারের ম‍্যাচের আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে( T-20 world cup) দ্বিতীয় ম‍্যাচে নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে খেলতে নামছে ভারত ( India)। তার আগে ফুরফুরে মেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়াকে। সমুদ্র সৈকতে ভলিবলে মাতলেন বিরাট কোহলি ( Virat kohli), রোহিত শর্মারা ( Rohit Sharma)। সেই ভিডিও পোস্ট করে বিসিসিআই (Bcci)।

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই লজ্জার হার হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। রবিবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছেন বিরাট কোহলিরা। সেমিফাইনালে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে বিরাট বাহিনীকে। যদিও কঠিন ম্যাচের আগে ফুরফুরে ভারতীয় শিবির। সৈকতে ভলিবল খেলল পুরো দল। সেখানে যোগ দেন মেন্টর মহেন্দ্র সিং ধোনিও।

বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভলিবলে মজে পুরো দল। লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, বিরাটদের সঙ্গে সেখানে রয়েছেন ধোনি। তিনিও উপভোগ করছেন ভলিবল। দেড় মিনিটের ভিডিয়ো প্রকাশ করে তার ক্যাপশনে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়, “কঠিন অনুশীলনের পরে ভারতীয় দলের দিন শেষ হল সৈকতে ভলিবল খেলে।”

আরও পড়ুন:আফগানিস্তান ম‍্যাচে রেকর্ড গড়লেন বাবর, টপকে গেলেন বিরাট কোহলিকে

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...