Wednesday, June 24, 2026

নয়া ফন্দি! অভিষেকের সফরের ২৪ ঘণ্টা আগে করোনা টেস্ট বাধ্যতামূলক করল বিপ্লব দেব সরকার

Date:

Share post:

প্রথমে ১৪৪ ধারা প্রয়োগ। এবার করোনা টেস্ট। যেন তেন প্রকারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ত্রিপুরা সফর বানচাল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিপ্লব দেব (Biplab Deb) সরকার। ১৪৪ ধারার পর এবার আরটিপিসিআর টেস্টের অজুহাত দেখিয়ে অভিযেককে আটকানোর চেষ্টা করল বিপ্লব দেব সরকার।

৩১ অক্টোবর দুপুরে আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। তার ঠিক ২৪ ঘণ্টা আগে শুক্রবার গভীর রাতে একপ্রকার ‘ইচ্ছাকৃত’ ভাবেই কোভিডবিধি নিয়ে নতুন নিয়ম জারি করেছে ত্রিপুরা সরকার। নতুন নিয়মে বলা হয়েছে ভারতের যে রাজ্যে করোনা সংক্রমণের হার ৫ শতাংশের বেশি, সেখান থেকে বিমান, ট্রেন কিংবা সড়কপথে এলে করোনার আরটিপিসিআর(RT-PCR) টেস্ট নেগেটিভ বাধ্যতামূলক। নির্দেশিকায় যে সব রাজ্যের উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রয়েছে কেরল, হিমাচল, সিকিম, মণিপুর, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। শনিবার থেকেই এই নয়া নিয়ম লাগু হচ্ছে। নির্দেশিকায় আরও বলা রয়েছে, ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া থাকলেও আরটিপিসিআর টেস্ট থেকে ছাড় মিলবে না। অভিষেককে আটকাতেই ত্রিপুরা সরকারের এই নয়া ফন্দি বলে দাবি ঘাসফুল শিবিরের। ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছাতেই রাজ্যের বেশ কয়েকজন সাংবাদিককে আরটিপিসিআর রিপোর্টের অজুহাতে কোয়ারেনন্টাইনে পাঠিয়েছে ত্রিপুরা সরকার।

এই বিষয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ বিষয়ে বলেন, ‘বিপ্লব দেবের সরকার ভয় পেয়েছে। অভিষেককে আটকাতে বিপ্লব দেব যতটা পরিশ্রম করছেন, তার কিছুটা মানুষের জন্য করলে ত্রিপুরাবাসী লাভবান হতো!’

আরও পড়ুন- শেষ মুহূর্তে সফর বানচাল করতে পুলিশি চক্রান্তের মধ্যেও আগরতলায় অসমাপ্ত মঞ্চে সভা অভিষেকের

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...