Saturday, March 14, 2026

পৌঁছল রায়ের প্রতিলিপি, সকাল ১০ টায় জেল থেকে মুক্তি আরিয়ানের 

Date:

Share post:

আর্থার রোড জেলে কোর্টের রায়ের প্রতিলিপি চলে এসেছে। ফলে শাহরুখ খানের (Shahrukh Khan) বড় ছেলে মাদক মামলায় ধৃত আরিয়ান খানের (Aryan Khan ) জেল- মুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা । জানা গিয়েছে কিছু নথিপত্র যাচাইয়ের কাজ রয়েছে । সেসব মিটে গেলে সকাল ১০ টা নাগাদ জেল থেকে ছেড়ে দেওয়া হতে পারে আরিয়ান খানকে। এক লক্ষ টাকার জামিনে মুক্তি পাচ্ছেন আরিয়ান। জামিনদার শাহরুখের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী জুহি চাওলা । জানা গিয়েছে সকালে শাহরুখ খান এবং জুহি চাওলা দুজনে একসঙ্গে আর্থার জেলে চলে এসেছেন।

জানা গিয়েছে শনিবার ভোর সাড়ে পাঁচটায় মুম্বইয়ের আর্থার রোড জেলের বেল বক্স খোলা হয়। ততক্ষনে ওই বক্সে জমা পড়ে গেছে আরিয়ানের জামিনের নথি। বক্স খুলে বের করা হয় আরিয়ানের জামিনের নথি।

বৃহস্পতিবার বম্বে হাই কোর্ট জামিন দিলেও জেল থেকে বের হতে পারেননি আরিয়ান। শুক্রবার মধ্যাহ্নভোজের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ প্রকাশ করেন। আদালতের সেই নির্দেশনামা এনডিপিএস কোর্ট হয়ে আর্থার রোড জেলে পৌঁছতে বিকেল সা়ড়ে পাঁচটা বেজে যায়। এদিকে নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় আর্থার রোড জেলের অফিস বন্ধ হয়ে যায় । ফলে শুক্রবার রাতেও আর্থার রোড জেলেই থাকতে হল আরিয়ানকে।

 

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...