Friday, April 3, 2026

তৃণমূলে ফিরেই ত্রিপুরার বড় দায়িত্বে রাজীব

Date:

Share post:

একুশে বাংলার বিধানসভা ভোটের আগে কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা থেকে আগরতলা উড়ে এসে ”ঘর ওয়াপাসি” করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের যোগ দিলেন তৃণমূলের। আর ঘাসফুল শিবিরে যোগদানের পরই কয়েক ঘণ্টার মধ্যে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের বড় দায়িত্ব তুলে দেওয়া হলো তার কাঁধে।

এখন থেকে ত্রিপুরা তৃণমূলের ইনচার্জ করা হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ত্রিপুরায় সংগঠনের দেখভাল করবেন তিনি। এর আগেও তৃণমূলে থাকাকালীন রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় দলের সংগঠনের কাজ করেছিলেন কিছুদিন। এবার ফের তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এমন দায়িত্ব দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। রাজীব জানিয়েছেন, দল তাঁকে যেভাবে কাজে লাগাবে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন ত্রিপুরাতে তিনি সেভাবেই সংগঠন বিস্তারে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন- আগরতলায় পুলিশি জুলুমের মধ্যেও তুমুল উন্মাদনার ছবি অভিষেকের সভায়

 

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...