Monday, April 13, 2026

রাজীব নিয়ে প্রশ্নের উত্তর দিলেন কুণাল

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা

দলে ফেরা রাজীব বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,” মমতাদি আর অভিষেকের উপর আস্থা রাখুন। তাঁরা যখন কোনো সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে আমাদের কথা বলা অবাঞ্ছিত।”
এদিন সাংবাদিকদের এই সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাবে কুণাল বলেন,” রাজীব অত্যন্ত খারাপভাবে দল ছেড়েছিলেন। ভোটের মুখে দল ছেড়েছিলেন। তাই তাঁর প্রতি দলের নেতা, কর্মীদের ক্ষোভ থাকা স্বাভাবিক। এটাও বাস্তব যে যাঁরা গিয়েছিলেন, তাঁদের ছাড়াই কঠিন লড়াই জিতেছে তৃণমূল। কর্মীরা জীবন বাজি রেখে লড়েছিলেন। সন্ধিক্ষণের ভোট জিতেছিলেন। আমাদের সর্বোচ্চ নেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানেন কারা বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং কারা দলের হয়ে জীবন বাজি রেখে লড়েছিলেন। ফলে তাঁরা যদি কোনো কারণে কিছু সিদ্ধান্ত নেন, তাঁদের উপর আস্থা রাখুন।”
কুণাল আরও বলেন,” রাজীব বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য। তিনি যদি বিজেপি শাসিত রাজ্যে দাঁড়িয়ে নিজের ভুল প্রকাশ্যে স্বীকার করে মানুষকে বলেন ভুল করেও বিজেপিকে ভোট দেবেন না, এই বার্তার গভীর তাৎপর্য। রাজীবকে এই রাজ্যেই তৃণমূল সংগঠনে কাজের সহযোগিতার দায়িত্ব দিয়েছেন শীর্ষনেতৃত্ব। দলের শীর্ষনেতৃত্বের উপর আস্থা রাখুন। এই বিষয়ে আমরা আলোচনা করলে সেটা অবাঞ্ছিত বিষয় হবে। শীর্ষনেতৃত্ব অনেক দিক খতিয়ে দেখে কিছু কিছু ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। আস্থা রাখুন। দল আরও শক্তিশালী হবে। নতুন নতুন জায়গায় বিস্তার লাভ করবে। তৃণমূলে কর্মীরাই সম্পদ। তাঁদের অবদানকে শীর্ষনেতৃত্ব সম্মান করেন।”

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...