Saturday, June 20, 2026

মানুষের আয় অনেক বেড়েছে, মূল্যবৃদ্ধিও মেনে নেওয়া উচিত: সাফাই বিজেপি মন্ত্রীর

Date:

Share post:

পেট্রোল-ডিজেল(Petrol diesel) ও রান্নার গ্যাসের(LPG cylinder) ব্যাপক মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় শীর্ষ নেতৃত্ব চুপ থাকলেও ‘যুক্তি’ সাজাতে শুরু করলো গেরুয়া শিবিরের নিচু স্তরের নেতারা। সম্প্রতি এক বিজেপি নেতার দাবি ছিল “গাড়ি ধনীরা চালায়, ফলে তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কিছু যায় আসে না।” এবার মধ্যপ্রদেশের এক বিজেপি মন্ত্রী(BJP minister) দাবি করলেন, “মানুষের আয় অনেক বেড়েছে ফলে মূল্যবৃদ্ধি সামান্য বেশি হলে তা মেনে নেওয়া উচিত।” যদিও তার এই যুক্তিকে অযৌক্তিকর হিসেবে দেখছে বিরোধীরা।

লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে সম্প্রতি বিজেপি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যদি আমাদের আয় বাড়ে তাহলে মূল্যবৃদ্ধিও মেনে নিতে হবে। এটাই বাস্তব সরকার নিখরচায় সাধারণ মানুষকে কিছু দিতে পারে না। ওই টাকায় জনস্বার্থমূলক কাজে ব্যবহৃত হয়। বিগত কয়েক বছরে সমাজের সব স্তরের মানুষের আয় বেড়েছে। আগে যেখানে বাড়িতে একটি মোটরসাইকেল থাকতো এখন সেখানে গাড়ি থাকে।”

আরও পড়ুন:ত্রিপুরার মন্ত্রী ও বিজেপি নেতাদের কুৎসার কড়া জবাব দিয়ে পাল্টা চাপ বাড়ালেন কুণাল ঘোষ

যদিও বিজেপি মন্ত্রীর এই মন্তব্যকে কুযুক্তি ছাড়া অন্য কিছু মনে করছে না বিরোধীরা। কারণ সাম্প্রতিক অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষে একটি শ্রেণী ধনী থেকে আরও ধনী হয়ে উঠেছে। এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন অসংখ্য মানুষ। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ক্রমশ তলানীতে নেমেছে। ফলে মানুষের আয় বেড়েছে বলে যে যুক্তি মন্ত্রী দিচ্ছেন তার কোনো ভিত্তি নেই।

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...