Saturday, April 4, 2026

বাকি জীবন কাটাতে বার্সেলোনাতেই ফিরতে চান মেসি

Date:

Share post:

বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে কোনও সংশয় নেই লিওনেল মেসির। তবে ক্যাম্প ন্যু-তে ফুটবলারের ভূমিকায় তাঁকে ফের দেখা যাবে কি না, তা নিয়ে আর্জেন্টাইন মহাতারকা এখনও খোলা করে কিছু জানান নি। স্প্যানিশ সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বরং তিনি ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনাতেই জীবন কাটাতে চান ।

আরও পড়ুন- লক্ষ্য চারে চার, নাবিমিয়ার বিরুদ্ধেও সিরিয়াস পাকিস্তান
দীর্ঘ দুই যুগ বার্সেলোনার জার্সিতে কাটানোর পর মেসি যোগ দিয়েছেন পিএসজিতে। ফরাসি ক্লাবের সঙ্গে আপাতত তাঁর দু’বছরের চুক্তি।
এবার জল্পনা উসকে দিয়ে মেসি নিজেই জানিয়েছেন, ‘‘আমরা অবশ্যই বার্সেলোনা শহরে ফিরব। ওখানেই শেষ জীবনটা কাটাতে চাই। এই বিষয়ে আমি এবং আমার স্ত্রী একমত। তবে সেটা পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই কি না, তা এই মুহূর্তে বলতে পারছি না।’’
এই সাক্ষাৎকারে মেসি আরও জানিয়েছেন, ফুটবলারের ভূমিকাতে না হলেও, ভবিষ্যতে বার্সেলোনা ক্লাবের সঙ্গে যুক্ত হতে তাঁর কোনও আপত্তি নেই। এই প্রসঙ্গে এলএম টেনের বক্তব্য, ‘‘ভবিষ্যতে কোনও ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হতেই পারি। তবে সেটা বার্সেলোনা না অন্য কোনও ক্লাব জানি না। কিন্তু ক্লাবের (বার্সেলোনা) প্রয়োজনে আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত থাকব।’’
ইচ্ছের বিরুদ্ধেই যে তিনি বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন, তা স্পষ্ট করে দিয়ে মেসি আরও বলেন, ‘‘আমি ওখানে থাকার জন্য সব ধরনের চেষ্টা করেছিলাম। ক্লাব কর্তারা আমাকে বেতন অর্ধেক করার কথা বললে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম।’’
৩৫ বছর বয়সি আর্জেন্টাইন মহাতারকা এই সাক্ষাৎকারে নিজের অবসর নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘‘অবসর নিয়ে আমি এই মুহূর্তে মাথা ঘামাচ্ছি না। বরং একটা একটা করে দিন ও বছর ধরে এগোতে চাই। তবে বিশ্বকাপের পর কী হবে, তা আমার পক্ষে এখন বলা সম্ভব নয়।’’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...