Friday, April 3, 2026

শ্যামাসঙ্গীতের ছন্দে নাচবে ময়দানের আলোকিত ফোয়ারা ‘ফাউন্টেন অব জয়’

Date:

Share post:

আলোর উৎসব দীপাবলি। আলোয় সাজানো ঝলমলে শহরের পাশাপাশি এবার উপরি পাওনা শ্যামাসঙ্গীত। এ বছর শহরবাসীকে এমনই অভিনব উপহার দিতে চলেছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)।
এবার শ্যামাসঙ্গীতের ছন্দে নাচবে কলকাতা ময়দানের আলোকিত ফোয়ারা ‘ফাউন্টেন অব জয়’।

আরও পড়ুন-অ্যাঞ্জিওপ্লাস্টি হল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের, কেমন আছেন তিনি?
সংস্থার মুখপাত্র জানিয়েছেন, আজ ২ নভেম্বর, মঙ্গলবার থেকে সন্ধে ৬টা থেকে শোনা যাবে এই বিশেষ গান। ২০ মিনিট ধরে বাজবে পান্নালাল ভট্টাচার্য, রামকুমার চট্টোপাধ্যায়, কুমার শানু, অনুরাধা পড়োয়াল, মহেশরঞ্জন সোম, ইন্দ্রনীল দত্ত, প্রদ্যুৎ দে সরকার, তুষার দত্ত, অরিজিৎ চক্রবর্তীর গাওয়া শ্যামাসঙ্গীত। এই বিশেষ কার্যক্রম শুরু হবে ‘মন রে কৃষিকাজ জান না’ গানটি দিয়ে। এ ছাড়াও শোনা যাবে, কালী স্তোত্র, কালী বন্দনা, ‘আমায় দে মা তবিলদারী’, ‘আমার কাজ কি মা সামান্য ধরে’, ‘অপার সংসার, নাহি পারাপার’, ‘আমি তাই কালো রূপ ভালবাসি’, ‘চাই না মা গো রাজা হতে’, ‘মন ভুলো না কথার ছলে’, ‘মা মা বলে ডাকব না’, ‘মন তোমার এই ভ্রম গেল না’, ‘মন কেন মায়ের চরণ ছাড়া’-র মতো গান।

শ্রোতারা এই গান শুনতে পাবেন প্রতি ২০ মিনিট অন্তর। রাত ৯টা পর্যন্ত। সিইএসসি-র এই বিশেষ দীপাবলি অর্ঘ্য বাজবে ১৪ নভেম্বর পর্যন্ত।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...