Monday, April 6, 2026

‘মন্নত’-এর সামনে অনুরাগীদের ভিড়, কিন্তু জন্মদিনে বারান্দায় এলেন না শাহরুখ

Date:

Share post:

ব্যতিক্রম ঘটল এবছর । বহু বছর ধরে জন্মদিনের (Happy birthday Shahrukh khan) দিনে মন্নতের সামনে বারান্দায় দাঁড়িয়ে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন বাদশা শাহরুখ খান । এবছরও অভ্যাসমতো মন্নতের সামনে ভিড় করেছিলেন ভক্তরা। প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখবেন বলে। অনেকেই রাত থাকতে মন্নতের সামনে চলে গিয়েছিলেন। কিন্তু নিয়ম ভাঙলেন শাহরুখ নিজেই। মন্নত সূত্রে জানা গিয়েছে, সপরিবার আলিবাগের বাগানবাড়িতে চলে গিয়েছেন শাহরুখ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর। শাহরুখের ম্যানেজার পূজা নাকি বান্দ্রা পুলিশ এবং সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। শাহরুখ চলে গিয়েছেন নিজের আলিবাগের বাগানবাড়িতে। সঙ্গে স্ত্রী গৌরী, বড় ছেলে আরিয়ান এবং ছোট ছেলে আব্রাম ।

 

এক পুলিশ আধিকারিক ‘মন্নত’-এর সামনে দাঁড়িয়ে। ভিড় সামলানোর দায়িত্ব পড়েছে তাঁর উপরে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বান্দ্রার বিভিন্ন রাস্তায় ব্যারিকে়ড বসানো হয়েছে বেশ কয়েকটি এলাকায় বেশি সংখ্যক পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে ।

কিন্তু প্রশ্ন উঠেছে শাহরুখ কেন এভাবে অনুরাগীদের এড়িয়ে গেলেন ? তবে কি কিং খান আরিয়ান কান্ডের ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি ? বাদশা কি এখনো মুখোমুখি হতে চান না অন্যদের?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...