Sunday, March 22, 2026

শামির পাশে দাঁড়ানোয় বিরাটের ৯ মাসের মেয়েকে ‘ধর্ষণের’ হুমকি, তদন্তের দাবি মহিলা কমিশনের

Date:

Share post:

মহম্মদ শামির ( Mohammad shami) পাশে দাঁড়ানোয়, এবার আক্রমণের মুখে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)। সোশ্যাল মিডিয়ায় কোহলির ৯ মাসের মেয়ে ভামিকার উদ্দেশে দেওয়া হল ধর্ষণের হুমকি। আর এই ঘটনার তীব্র নিন্দা সোশ্যাল মিডিয়া জুড়ে। এমনকি এই ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি মহিলা কমিশনও (The Delhi Commission for Women)। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি  মহিলা কমিশনের (The Delhi Commission for Women) চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। এমনকি দিল্লি পুলিসের কাছে দ্রুত কঠোর পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম ম‍্যাচে পাকিস্তানের কাছে হারে ভারতীয় দল। এরপরই শামির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার একাংশ নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। এমনকি শামির ধর্ম নিয়েও অপমানজনক মন্তব্য করা হয়। আর এই বিষয়ের তীব্র নিন্দা করেন ভারত অধিনায়ক। সেইসব মানুষ জনকে  ‘মেরুদণ্ডহীন লোক’ বলেন বিরাট কোহলি। এরপরই নিশানা করা হয় বিরাট কোহলির মেয়েকে। একটি ট্যুইটার হ্যান্ডল থেকে কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরে সেই হ্যান্ডলটি অবশ্য মুছে দেওয়া হয়। যদিও যে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে কোহলির মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্ট হোল্ডারের পরিচয় এখনও যাচাই করা হয়নি।

আরও পড়ুন:টি-২০ পর এবার কি একদিনের ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট কোহলি? জল্পনা তুঙ্গে

Related articles

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...