Saturday, April 4, 2026

হাসপাতালের কেবিনেও বসে ফাইল দেখেছেন ‘কাজপাগল’ সুব্রত

Date:

Share post:

হাসপাতালে ভর্তি হয়েও থেমে থাকেননি। ‘কাজপাগল’ সুব্রত মুখোপাধ্যায় মৃত্যুর আগের দিনও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কেবিনে বসে ফাইল দেখেছেন! তারপরেই দুঃসংবাদ। থেমে গেল সুব্রত মুখোপাধ্যায়ের হৃদযন্ত্র। সমাপ্তি ঘটল এক কর্মময় জীবনের।

শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা ছিল সুব্রত মুখোপাধ্যায়ের। কিন্তু দীপাবলির রাতেই এসএসকেএম-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত। কিন্তু সুব্রতর এই মৃত্যু মেনে নিতে পারছেন তাঁর সতীর্থরা। দীপাবলির সকালেরই একটি ছবি সামনে এনেছেন তাঁরা। তাতে হাসপাতালে বসেই নিজের দফতরের জরুরি ফাইল এবং কাগজে সই-সাবুদ করতে দেখা গিয়েছে তাঁকে ।

ছবিতে হাসপাতালে রোগীর পোশাকেই দেখা গিয়েছে সুব্রতকে। নীল রংয়ের জামা সামনে থেকে দড়ি দিয়ে বাঁধা। মুখে মাস্ক রয়েছে। কাঠের চেয়ারে বসে বাঁ হাতে ফাইল ধরে রেখেছেন। চেয়ারের হাতলে রাখা ডান হাতে ভর করে সই করছেন।

দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবন সুব্রত মুখোপাধ্যায়ের। বহু উত্থান-পতনের সাক্ষী ছিলেন তিনি। ছিলেন ইন্দিরা গান্ধীর প্রিয়। সিদ্ধার্থশঙ্কর রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, দুই জমানাতেই সামলেছেন মন্ত্রিত্বের গুরুদায়িত্ব। ছিলেন কলকাতা পুরসভার মেয়র।

আরও পড়ুন- ন্যাকামি করে ২ বিজেপি নেতা শোকজ্ঞাপন করতে গেলে নিজ দায়িত্বে যাবেন: টুইটে তোপ কুণালের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...