Sunday, February 22, 2026

আর নয়, মোদিকে চিঠি লিখে বিজেপি ছাড়লেন অভিমানী জয়

Date:

Share post:

অনেক হয়েছে, আর নয়। এবার দলের সর্বোচ্চ নেতা তথা প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) সরাসরি চিঠি লিখে বিজেপি (BJP) ছাড়ার কথা জানালেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। রাজ্য নেতাদের থেকে বঞ্চনা আর অপমান থেকেই যে দল ছাড়ার সিদ্ধান্ত, তা মোদিকে লেখা চিঠিতে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন অভিমানী জয়।

বাংলার বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য নেতা ও কেন্দ্রের নেতাদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। তখন থেকেই বেসুরো মনে হয়েছে। এবার সিদ্ধান্ত পাকাপাকি নিয়ে ফেললেন। একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাস ঝরে পড়ছে জয়ের বক্তব্যে। তাহলে কি তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? এ বিষয়ে জয় বন্দ্যোপাধ্যায় অবশ্য কিছু খোলসা করেননি। বললেন, “সময় সব কিছুর উত্তর দেবে। সময় হলেই সবকিছু দেখতে পাবেন।”

আরও পড়ুন:তথাগতকে দিলীপ : লজ্জা লাগলে দলে রয়েছেন কেন? ছেড়ে দিন

আজ, শনিবার নরেন্দ্র মোদিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখেছেন জয় বন্দ্যোপাধ্যায়। তবে সেই চিঠিতে যত না শুভেচ্ছা বার্তা ছিল, তার চেয়ে ঢের বেশি তাঁর অভিমান প্রকাশ পেয়েছে। জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরও রাজ্য নেতৃত্ব তাঁকে গুরুত্ব দেয়নি। তাঁর বক্তব্য শোনা হলে, বাংলার বুকে এতবড় বিপর্যয় ঘটতো না বিজেপির। শুধু তাই নয়, দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও দলের তরফে কোনও সাহায্য পাননি, কেউ খবর পর্যন্ত নেননি বলেও চিঠিতে দুঃখপ্রকাশ করেছেন জয়।

২০১৪ সালে প্রথমবার কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার হাত ধরে বিজেপিতে যোগ দেন জয় বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৭ সালে বিজেপি তাঁকে জাতীয় কর্মসমিতির (National Executive Committee) সদস্য করে। যখন বিজেপির হয়ে এ রাজ্যে কথা বলা বা ঝান্ডা ধরার লোক পাওয়া যেত না, তখন থেকে গেরুয়া শিবিরের সদস্য তিনি।

উলুবেড়িয়া, বীরভূমের মতো তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত জায়গাগুলি থেকে ভোটে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াইয়ের বার্তা দিতেন জয়। ভোটে জিততে না পারলেও লড়াইয়ের ময়দান ছেড়ে পালাননি তিনি। সেই জয় বন্দ্যোপাধ্যায় গত দু’বছর ধরে গেরুয়া শিবিরে কোণঠাসা-একঘরে হয়ে ছিলেন। এমনকী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করার সময় চেয়েছিলেন। মোদি একবারও সাক্ষাৎ করেননি বলে অভিমান প্রকাশ করেছেন। তাই আর নয়। এবার পাকাপাকি বিজেপি ছাড়ার কথা খোদ মোদিকে চিঠি লিখে জানিয়ে দিলেন জয় বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...