Wednesday, April 15, 2026

ত্রিপুরায় তৃণমূল প্রার্থীর বাবাকে অপহরণ, লাগামহীন সন্ত্রাসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

পুরভোট ঘোষণার পর থেকেই ত্রিপুরায় বিজেপির বেনজির সন্ত্রাস। আগরতলা পুরনিগমে সব আসনে প্রার্থী দিলেও জেলার পুরসভাগুলিতে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার তাগিদে লাগামহীন গেরুয়া অত্যাচার শুরু হয়েছে। নীরব পুলিশ। ঠুঁটো জগন্নাথ রাজ্য নির্বাচন কমিশন।

এবার ত্রিপুরায় পুরভোটের তৃণমূল প্রার্থীর বাবাকে অপহরণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বহু জায়গায় প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে। করা হচ্ছে লুঠপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ। যেখানে খুব বেশি সুবিধা করা যাচ্ছে না, সেখানে আবার টাকার প্রলোভন দেখিয়ে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন তুলে প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে।

অনেক জায়গায় আবার প্রার্থীদের পরিবারের উপর হামলা চালানো হচ্ছে। বিলোনীয় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দোলন দাসের বাবাকে অপহরণ করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। দোলন দাসের বাবা শ্যামল দাসকে কয়েকজন দুষ্কৃতী অপহরণ করেছে। ফোন করলেও কথা বলতে দেওয়া হচ্ছে না। উলটে চাপ দেওয়া হচ্ছে। দুষ্কৃতীরা বলেছে, দোলন দাস প্রার্থীপদ প্রত্যাহার করলেই শ্যামলবাবুকে মুক্তি দেওয়া হবে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।

এই প্রসঙ্গে ত্রিপুরার তৃণমূল নেতা আশিসলাল সিংয়ের অভিযোগ, “গোটা ত্রিপুরাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ। তৃণমূল প্রার্থীদের প্রার্থীপদ তুলে নিতে বাধ্য করা হচ্ছে। টাকার প্রলোভন দেখানোর পাশাপাশি ভয়ও দেখানো হচ্ছে। এমনকী, পরিবারের লোকেদেরও অপহরণ করা হচ্ছে। এ রাজ্যে কোথাও গণতন্ত্র নেই। পুলিশে অভিযোগ করেন লাভ হচ্ছে না।”

আরও পড়ুন- প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর সম্পর্কে রূপার কুৎসিত মন্তব্যকে সমর্থন তথাগতর!

 

Related articles

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...