Friday, April 3, 2026

সুবল ভৌমিকের উদ্যোগে আগরতলায় সুব্রত-স্মরণ তৃণমূলের

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বরিষ্ঠ নেতা সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee)। তাঁর মৃত্যুতে আগরতলায় এদিন স্মরণ সভা আয়োজন করল ত্রিপুরা তৃণমূল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার(Tripura) তৃণমূল নেতা সুবল ভৌমিক(Subal Bhumik) সহ অন্যান্য নেতৃত্বরা। এই স্মরণসভায় সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করেন তৃণমূলের সকল নেতা-নেত্রী ও কর্মীবর্গ।

এদিনের স্মরণসভায় সুব্রত মুখোপাধ্যায় স্মরণে সুবল ভৌমিক বলেন, “জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতে এক পরিচিত নাম। তাঁর আকস্মিক মৃত্যু শুধু বাংলা নয়, গোটা দেশের কাছে এক অপূরণীয় ক্ষতি। ওনার আত্মার শান্তি কামনা করি আমরা। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। এই ত্রিপুরা রাজ্যে উনি একাধিকবার এসেছেন। আমাদের বহু নেতৃত্তের সঙ্গে ওনার যোগাযোগ ছিল। একাধিকবার ত্রিপুরায় এসে মিটিং মিছিল করেছেন। পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির পথপ্রদর্শক ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি ও সুব্রত মুখোপাধ্যায়। প্রিয়দা আগেই চলে গিয়েছিলেন এবার সুব্রতদাও চলে গেলেন। উনি যেখানেই থাকুন ভালো থাকুন।”

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...