Saturday, April 4, 2026

করোনার বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, জগদ্ধাত্রীপুজোতেও সতর্ক থাকুন: চন্দ্রিমা

Date:

Share post:

করোনার বিরুদ্ধে আমাদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি। রবিবার, চন্দননগরের (Chandannagar) রবীন্দ্রভবনে চন্দননগর পুরো নিগমের এক অনুষ্ঠানে গিয়ে এই কথা জানান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, এই লড়াই গত বছর থেকে যেভাবে চলছে, যেভাবে স্বাস্থ্যকর্মী থেকে বিভিন্ন বিভাগের কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। ফলে করোনার মহামারি থেকে কিছুটা রক্ষা করা গিয়েছে। “আগামী দিনে আমরা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারি তার জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে”।

চন্দননগরের রবীন্দ্রভবনে চন্দননগর পুরো নিগমের চিকিৎসক, চিকিৎসাকর্মী, নার্স, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন বিভাগের করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন চন্দ্রিমা। তিনি বলেন, সামনেই চন্দননগরের জগদ্ধাত্রীপুজো এই পুজোতে সকলকেকরোনার বিষয়ে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে করোনার যুদ্ধে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। বিশেষ করে চন্দননগরের প্রথম সারির করোনা যোদ্ধা BDO দেবদত্তা রায় (Debdatta Ray) যেভাবে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাঁর প্রতি শ্রদ্ধা জানান। সকলকে সকলকে কারোনা বিধি মেনে চলার পরামর্শ দেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুন- দিনহাটায় আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...