Saturday, April 4, 2026

পথকুকুরদের খাওয়াতে গিয়ে ‘আক্রান্ত ’ মহিলা আইনজীবী! কাঠগড়ায় সেই খোকন

Date:

Share post:

পথকুকুরদের খাওয়াতে গিয়ে ‘আক্রান্ত ’ মহিলা আইনজীবী। তাঁকে ‘রাস্তায় ফেলে মারধরের’ অভিযোগ স্থানীয়দের যুবকদের বিরুদ্ধে। মহিলা আইনজীবীর অভিযোগ, শনিবার রাতে তিনি যখন দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোডের পদ্মপুকুরে খাবার দিতে যান তখন তাঁকে আক্রমণ করেন স্থানীয় বাসিন্দা খোকন সর্দার ও তাঁর সঙ্গীরা। এমনকী তাঁকে খুনের চেষ্টা করা হবে বলেও অভিযোগ আক্রান্ত মহিলার। ইতিমধ্যে রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।

অভিযোগকারী মহিলা আইনজীবীর সঙ্গে খোকন সর্দার (Khokon Sardar) গোলমাল বেশ পুরনো। আগেও একাধিকবার খোকনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই মহিলা। তাঁকে খোকন কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ মহিলার। তাঁর অভিযোগ, শনিবার রাতে তিনি যান যখন পথ কুকুরদের খাবার যান তখন তাঁর উপর হামলা চালান খোকন ও তাঁর সঙ্গীরা। তাঁকে চড়-থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দেন তাঁরা। এমনকী, তাঁকে খুনের চেষ্টা করা হয় বলেও দাবি মহিলার। আগেরবার যখন তিনি খোকন সর্দারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তখন থানা থেকে তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। এদিন তাঁর সঙ্গে পুলিশ ছিল বলেও জানান মহিলা। কিন্তু তারাও কিছু করতে পারেননি বলে অভিযোগ। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। ঘটনায় পালটা মহিলার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলেন অভিযুক্ত।

আরও পড়ুন- আবারও প্রকাশ্যে যোগীর রাজ্যের চরম দারিদ্র্যের ছবি, প্রদীপের অবশিষ্ট তেল সংগ্রহ করছে দুঃস্থ মানুষ

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...