Saturday, April 4, 2026

বাইডেন-মর্কেলদের পিছনে ফেলে বিশ্বের জনপ্রিয় নেতার তকমা পেলেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

ফের একবার বিশ্বের জনপ্রিয়(world popular) রাষ্ট্রনেতার তকমা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বিশ্বের তাবড় তাবড় নেতৃত্ব জো বাইডেন, অ‌্যাঞ্জেলা মর্কেল, বরিস জনসনদের পিছনে ফেলে দিয়ে মোদির মাথায় উঠল জনপ্রিয়তার তকমা। ১৩ টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তা বিশ্লেষণ করে শনিবার এই রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংস্থা ‘মর্নিং কলসাল্ট’।

ওই সংস্থার তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয় সেখানে দেখা যাচ্ছে জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ৭০ শতাংশ। ঘটনাচক্রে ২০১৯ সালে মর্নিং কনসাল্ট যখন থেকে সমীক্ষা শুরু করে তখন থেকেই প্রধানমন্ত্রী মোদির অ্যাপ্রুভাল রেটিং ৬০ শতাংশের উপরেই রয়েছে। মোদির পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ও’ব্র‌্যাডর। তাঁর রেটিং ৬৬ শতাংশ, তিন নম্বরে রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। চতুর্থ স্থানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মাত্র ৪৪ শতাংশ মানুষের সমর্থন নিয়ে নেমে গিয়েছেন সপ্তম স্থানে জায়গা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন:মুম্বই হামলার মূল চক্রী সইদ ঘনিষ্ঠ ৬ জঙ্গি বেকসুর খালাস

এদিকে বিশ্ব জনপ্রিয়তা এই রিপোর্টকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে জনসমর্থন পেতে নেমে পড়েছে গেরুয়া শিবির। আগামী বছর ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে করোনা পরিস্থিতি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ব্যাকফুটে চলে যাওয়া মোদি ইমেজকে পুনরুদ্ধার করতে এই রিপোর্টে হাতিয়ার করছে বিজেপি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...