Saturday, June 27, 2026

দেশে অপুষ্টির শিকার ৩৩ লাখের বেশি শিশু

Date:

Share post:

ভারতে(India) অপুষ্টিতে ভুগতে থাকা শিশুর সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্র , বিহার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে(Gujarat)। সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক, আরটিআই-এর(RTI) অধীনে একটি প্রশ্নের জবাবে বলেছে যে দেশে ৩৩ লাখেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে এবং তাদের অর্ধেকেরও বেশি গুরুতর অপুষ্টির শিকার। মহারাষ্ট্র, বিহার এবং গুজরাট অপুষ্টিতে আক্রান্ত শিশুদের নিয়ে শীর্ষে রয়েছে।

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, কোভিড মহামারীর কারণে স্বাস্থ্য ও পুষ্টির সংকট দরিদ্রতমদের মধ্যে আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা করছে। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর, ২০২১ পর্যন্ত, দেশে আনুমানিক ১৭,৭৬,৯০২ শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে এবং ১৫,৪৬,৪২০ শিশু অপুষ্টির শিকার।

একটি আরটিআই আবেদনের জবাবে মন্ত্রক বলেছে, ৩৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটা থেকে মোট ৩৩,২৩,৩২২ শিশু পাওয়া গেছে। এই তথ্যগুলি পুষ্টির ফলাফল নিরীক্ষণের জন্য গত বছর তৈরি পোশন অ্যাপে নিবন্ধিত হয়েছিল। অঙ্গনওয়াড়ি ব্যবস্থায় ৮.১৯ কোটি শিশুর মধ্যে, ৩৩ লাখ অপুষ্টিতে ভুগছে, যা মোট শিশুদের ৪.০৪ শতাংশ। সামগ্রিকভাবে সংখ্যাটা কম হলেও যেটা উদ্বেগের কারণ, তা হলো নভেম্বর ২০২০ থেকে ১৪ অক্টোবর, ২০২১ এর মধ্যে, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন:৩৩ সদস্যের দল ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল

তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতির উপর ভিত্তি করে এই বিষয়ে দুই ধরনের পরিসংখ্যান রয়েছে । গত বছর, ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা গুরুতরভাবে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা (ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত) গণনা করা হয়েছিল এবং কেন্দ্রকে রিপোর্ট করা হয়েছিল। সর্বশেষ ডেটা নিউট্রিশন ট্র্যাকার অ্যাপ থেকে নেওয়া হয়েছে, যেখানে ডেটা সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা আপলোড করা হয় এবং সরকার দ্বারা গৃহীত হয়।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...