Friday, April 3, 2026

মাও অধ্যুষিত সুকমায় সিআরপিএফ ক্যাম্পে গুলি! হত এক বাঙালি সহ ৪ জওয়ান

Date:

Share post:

সহকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি গুলি চালালেন সিআরপিএফের(CRPF) এক জওয়ান। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমার (Sukma) মারাইগুডা থানা এলাকায়। ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ৪ সিআরপিএফ জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও ৩জন। মৃতদের তালিকায় রয়েছেন নদিয়ার বাসিন্দা এক বাঙালিও।

সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৩.১৫ নাগাদ। সুকমার লিঙ্গানপল্লি গ্রামে মারাইগুডা থানায় ৫০ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে এই গুলি চলে। জায়গায়টি ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিমি দূরে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কনস্টেবল রীতেশ রঞ্জন তাঁর নিজের একে-৪৭ রাইফেল থেকে সহকর্মীদের ওপরে গুলি চালান। তড়িঘড়ি গুলিবিদ্ধ প্রত্যেককে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় তেলেঙ্গানার ভদ্রাচলম হাসপাতালে। সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনের চিকিৎসা চলছে। মৃতদের তালিকায় রয়েছেন কনস্টেবল রাজমনি কুমার যাদব, রাজীব মণ্ডল, ধ্যানজি এবং ধর্মেন্দ্র কুমার। এঁদের মধ্যে রাজীব মণ্ডল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দেবগ্রামের বাসিন্দা।

আরও পড়ুন:মাহেশে জগন্নাথ মন্দিরের নবরূপ, মঙ্গলে ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কীভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে সিআরপিএফ। জানা গিয়েছে, রীতেশ রঞ্জন নামে এক কনস্টেবলের সঙ্গে বাকিদের তর্ক হয়েছিল, এরপরেই নিজের একে-৪৭ রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালায় ওই কনস্টেবল। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...