Saturday, April 4, 2026

কড়া নাড়ছে শীত!পরিযায়ী পাখিদের চোরাশিকারিদের কবল থেকে বাঁচাতে উদ্যোগী পশুপ্রেমীরা

Date:

Share post:

শীত আসছে। আর ক’দিন পরেই ভিড় জমাবে পরিযায়ী পাখি। কিন্তু মালদহে ক্রমেই বাড়ছে পাখিশিকার। পাশাপাশি বিলুপ্তির পথে একাধিক প্রজাতির পাখি। এহেন ঘটনায় ক্ষুব্ধ জেলার পশুপ্রেমীরা। বাসিন্দাদের কথায় অতিমারী পর্ব থেকেই পাখি শিকারের প্রবণতা বেড়েছে। মালদহের পঞ্চানন্দপুর, হবিবপুর, হরিশচন্দ্রপুর এলাকায় পরিযায়ী পাখি শিকারে মত্ত হয়ে ওঠে একদল চোরাশিকারি। চেষ্টা করেও তাঁদের ধরা যাচ্ছেনা।

 

আরও পড়ুন:মাহেশে জগন্নাথ মন্দিরের নবরূপ, মঙ্গলে ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিন লকডাউন থাকায় অনেকে পেটের তাগিদে বা কেউ কেউ সুস্বাদু মাংসের লোভে বিভিন্ন প্রজাতির পাখি শিকার করেছে। এতে বিলুপ্তির পথে একাধিক প্রজাতির পাখি। পাখির মাংস সুস্বাদু হওয়ায় চোরাশিকারিদের লোভ বেড়েছে। এমনকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে পাচার কাজও। পাখি শিকার যে ঘোর বেআইনি কাজ, তা মানতে নারাজ এই সব চোরাশিকারিরা।

শীতের শুরুতেই বিভিন্ন পরিযায়ী পাখি গ্রামগঞ্জের খাল-বিল, পুকুর ও জলাশয়ে আসে। জেলার এক পশুপ্রেমী জানান, অবিলম্বে পাখি শিকার বন্ধ করা হোক। এ নিয়ে আমরা শিগগিরই প্রশাসনের দ্বারস্থ হতে চলেছি। আমাদের দাবি তাঁদের কাছে পৌঁছে দেব। পাখির চোরাশিকার বন্ধ করতে উদ্যোগ নিতে হবে প্রশাসনকেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...