Friday, April 3, 2026

আলিমুদ্দিনে সূর্য বিদায় নিশ্চিত, CPM রাজ্য সম্পাদকের দৌড়ে সেলিম-শ্রীদীপ

Date:

Share post:

রক্তক্ষরণ অব্যাহত। একের পর এক নির্বাচনে গো-হারা। জামাতন বাজেয়াপ্ত কার্যত অভাস্যে পরিণত হয়েছে। সংগঠন তলানিতে। নতুন প্রজন্মও অপ্রাসঙ্গিক। শরিকদের সঙ্গেও বাড়ছে তিক্ততা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আলিমুদ্দিনে পরিবর্তন প্রায় নিশ্চিত। সরছেন সূর্য, কিন্তু কে হবেন তাঁর বিকল্প? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গ সিপিএমে।

 

আরও পড়ুন:সুব্রতর পঞ্চায়েত, অমিতের অর্থ দফতরের দায়িত্বে কারা? মঙ্গলে মন্ত্রিসভা বৈঠকের আগে তুঙ্গে জল্পনা

আগামী ফেব্রুয়ারিতে সিপিএমের রাজ্য সম্মেলনে দলের রাজ্য সম্পাদক পদে বদল হতে চলেছে। রাজ্য সম্পাদকের পদ থেকে কার্যত “অপসারিত” হতে চলেছেন চরম ব্যর্থ সূর্যকান্ত মিশ্র। আলিমুদ্দিন সূত্রে খবর, পরবর্তী রাজ্য সম্পাদক পদের দৌড়ে এগিয়ে রয়েছে মহম্মদ সেলিম ও শ্রীদীপ ভট্টাচার্য।

সিপিএমের সাংগঠনিক রীতি অনুযায়ী, বড় কোনও রাজ্যে সাধারণত সম্পাদক পদে বসানো হয়, পলিটবুরোয় বা কেন্দ্রীয় কমিটির সিনিয়র কোনও সদস্যকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদককের পদে মহম্মদ সেলিমের আসা শুধু সময়ের অপেক্ষা। সিপিএমের রাজ্য সম্পাদক পদে তিনিই হবেন প্রথম সংখ্যালঘু মুখ। লোকসভা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ হওয়ার অভিজ্ঞতাও রয়েছে সেলিমের। যুব সংগঠন করে উঠে আসা সেলিম সুবক্তা বলেও পরিচিত।
তবে গত বিধানসভা নির্বাচনে দলের একটি বড় অংশের বিরুদ্ধে গিয়ে আব্বাস সিদ্দিকির আইএসএফ-এর সঙ্গে জোট বেঁধে কার্যত দলকে ডুবিয়ে ছিলেন সেলিম। সিপিএমের মধ্যেই এই বিষয়টি নিয়ে অনেক সেলিম বিরোধী তৈরি হয়েছে। রাজ্য নেতাদের একটি প্রভাবশালী অংশ সেলিম “ধর্ম নিরপেক্ষ” কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।
তাই শেষ পর্যন্ত বিতর্কের জেরে সেলিমের রাস্তা বন্ধ হয়ে গেলে শ্রীদীপ ভট্টাচার্য-এর মতো নেতার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। শ্রীদীপবাবু কেন্দ্রীয় কমিটির বৈঠকে বাংলার হয়ে নিয়মিত বক্তা, পার্টি ক্লাসের পরিচিত মুখ। তবে সংগঠনের গণ্ডির বাইরে তাঁর তেমন পরিচিতি নেই। সংসদীয় রাজনীতিতেও তিনি পা দেননি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...