Saturday, April 4, 2026

কোহলিদের নতুন গুরুর ছেড়ে যাওয়া দায়িত্ব লক্ষ্মণ পেতে চলেছেন

Date:

Share post:

সমস্ত জল্পনাকে সত্যি করে ভারতীয় জাতীয় দলের কোচ নিযুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ হওয়ার পরে তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বও ছাড়তে হয়েছে। বিরাট, রোহিতদের হেডস্যার হওয়ার পরেই সমস্ত মহল থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন রাহুল দ্রাবিড়। তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার একদা প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণও।

চলতি বিশ্বকাপের পরই কোহলিদের হেডস্যরের ভূমিকায় দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবলকে। আর তাঁর ফেলে আসা পদটিতেই এবার লক্ষ্মণকে আনার চিন্তাভাবনা করছে বিসিসিআই।
সোশ্যাল মিডিয়াতে দ্রাবিড়ের দীর্ঘদিনের সঙ্গী লক্ষ্মণ লিখেছেন, ‘ ভারতীয় ক্রিকেটের জন্য রাহুল দ্রাবিড় একজন অত্যন্ত ভালো সেবক। ও যখন নতুন করে ‘গার্ড’ নিচ্ছে ভারতীয় দলের হেড কোচ হিসেবে তখন আমি মনে করি ওর হাত ধরেই ভারতীয় ক্রিকেট সামনের দিকে এবং আরও উন্নতির পথে এগিয়ে যাবে। আমার একাধিক সুখের সময়ের সঙ্গীকে তার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা থাকল। এবার সবঠিকঠাক থাকলে লক্ষ্মণও থাকছেন সঙ্গীর পাশে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...