Wednesday, June 24, 2026

ছত্তিশগঢ়ে সহকর্মীর গুলিতে নিহত ৪ সিআরপিএফ জওয়ান,জখম ৩

Date:

Share post:

বচসার জের। সহকর্মীর গুলিতে নিহত হলেন চার সিআরপিএফ(CRPF) জওয়ান। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের (Chhattisgarh) সুকমার মারাইগুড়া পুলিশ ক্যাম্পে। গুলির আঘাতে চার জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর ভাবে আহত হয়েছেন আরও ৩ জন।। পুলিশ সূত্রের খবর, আহত জওয়ানদের ছত্তীসগঢ়ের রাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে ।

আরও পড়ুন:কুকুর মরলে দিল্লির নেতাদের শোকবার্তা, অথচ ৬০০ কৃষকের মৃত্যুতেও নীরব: সত্যপাল

সংবাদ সংস্থা সূত্রের খবর, সুকমা জেলার মারাইগুড়া গ্রামে সিআরপিএফের ৫০ ব্যাটালিয়ানের শিবিরে জওয়ানদের মধ্যে বচসা শুরু হয়। এরপরই অভিযুক্ত জওয়ান আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই নিহত হন চার জন। গুলির আঘাতে জখম হন আরও তিনজন। এরপরই ঘটনার আকস্মিকতায় চমকে যান সকলেই। পরে ওই জওয়ানের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়া হয়।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত সিআরপিএফ-এর নাম রীতেশ রঞ্জন। মধ্যরাতে যখন সবাই ঘুমোচ্ছিলেন, তখন কোনও এক সহকর্মীর সঙ্গে বচসার জেরে নিজের সার্ভিস বন্দুক দিয়েই তিনি এলোপাথাড়িভাবে গুলি চালান। এরপরই গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাত জন সিআরপিএফ(CRPF)। আহতদের অবস্থা আশঙ্কাজনক। যদিও ঠিক কী কারণে এই গুলি তা এখনও জানা যায়নি।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...