Monday, April 13, 2026

৩৩ সদস্যের দল ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হতে চলেছে আইএসএল ( Isl)। ২১ তারিখ জামশেদপুর এফসির (jamshedpur fc) বিরুদ্ধে আইএসএলের প্রথম ম‍্যাচে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। তার আগে নতুন মরসুমের জন্য ৩৩ সদস্যের দল ঘোষণা করল লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। ইতিমধ্যেই দ্বিতীয় কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। গতমরশুমের ব‍্যর্থতা কাটিয়ে ২০২১-২২ মরশুমে মানোলো দিয়াজের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

এক নজরে দেখে নেওয়া যাক এসসি ইস্টবেঙ্গলের ৩৩ সদস্যের দল

গোলকিপার: অরিন্দম ভট্টাচার্য্য, শঙ্কর রায় ও শভম সেন।

ডিফেন্ডার:ড্যানিয়েল গোমেজ, জয়লার লরেন্সো, রাজু গায়কোয়াড় , আদিল খান , হীরা মণ্ডল , অঙ্কিত মুখোপাধ্যায়, গৌতম সিং, টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো পিরেস, সারিনেও ফার্নান্ডেজ ও আকাশদীপ সিং।

মিডফিল্ডার:জ্যাকিচাঁদ সিং , সৌরভ দাস , আঙ্গুসানা ওয়াংহেংবাম , অমরজিত সিং কিয়াম, মহম্মদ রফিক , লালরিনলিয়ানা হামতে , বিকাশ জাইরু , আমির ডেরভিসেভিচ , ড্যারেন সিদোয়েল,রোমিও ফার্নান্ডেজ, সোংপু সিংসিট, ও লোকেন মেতেই।

ফরোয়ার্ড:বলবন্ত সিং , থংকোসিম হাওকিপ , নাওরেম মহেশ , সিদ্ধান্ত শিকরোদকার , ড্য়ানিয়েল চিমা , অ্যান্তোনিও পেরোসেভিচ ও শুভ ঘোষ।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে বড় ধাক্কা ইংল‍্যান্ড শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন জেসন রয়

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...