Wednesday, March 25, 2026

‘ব্রাহ্মণ ও ব্যবসায়ীরা আমার পকেটে’, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার, নিন্দা করেছে কংগ্রেস

Date:

Share post:

‘ব্রাহ্মণ ও ব্যবসায়ীরা আমার পকেটে।’ বিতর্কিত মন্তব্য বিজেপির (BJP) মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইনচার্জ পি মুরলিধর রাওয়ের (P Murlidhar Rao) এর তীব্র নিন্দা করেছে কংগ্রেস (Congress)। একই সঙ্গে ক্ষমা চাওয়ার দাবিও করেছে।

সোমবার সাংবাদিক বৈঠকে মুরলিধর বলেন, ‘আমার ভোটব্যাঙ্ক, আমার কর্মী ও আমার নেতাদের মধ্যে ব্রাহ্মণ (Brahmins) ছিল তাই একে ব্রাহ্মণ পার্টি বলা হয়। ব্যবসায়ীরা এলে বনিয়ার (Baniya) দল হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। দল সবার জন্য শুরু হয়েছিল কিন্তু তখন কিছু সম্প্রদায়ের লোক বেশি ছিল দলে, তাই আপনি বলতেন এই পার্টি তাদের। আমরা নিজেদের দলকে সবার জন্য করার কাজ করেছি।’

আরও পড়ুন: পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে টিকা-বৈষম্য: বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

পি মুরলিধরের এই মন্তব্যের পাল্টা দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির রাজ্য সভাপতি কমল নাথ (Kamal Nath) বলেন, ‘রাও এই সম্প্রদায়গুলিকে তাঁদের পৈতৃক সম্পত্তির মতো আখ্যা দিয়ে সেই সম্প্রদায়গুলিকে অপমান করেছেন।’

এমন বিতর্কিত মন্তব্যের পর বিজেপি নেতা আবার জানিয়েছেন, বিজেপি এমন একটি পার্টি যে কখনই কারও বিরুদ্ধে বৈষম্য করে না।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...