Tuesday, March 24, 2026

দিল্লির এইমসের সামনে গুলির সংঘর্ষ, গ্রেফতার ৩ দুষ্কৃতী

Date:

Share post:

দিল্লির এইমস(AIIMS)-এর সামনে পুলিশ-দুষ্কৃতীর গুলির লড়াইয়ে জখম ১।  আহত দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাজধানীতে হাসপাতাল চত্বরে এই গুলির সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

 

আরও পড়ুন:২০২২-এ পাকিস্তানে তিনটি টেস্ট, একদিনের ম‍্যাচ এবং একটি টি-২০ ম‍্যাচ খেলবে অস্ট্রেলিয়া

সোমবার ভোর ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এর সামনে (AIIMS) দুষ্কৃতীদের পাকড়াও করতে গেলে পুলিশকে নিশানা করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। শুরু হয় গুলির লড়াই। পুলিশের হাতে ধরা পড়ে দু’জন। জানা গিয়েছে কোটলা মোবারকপুর থেকে দুষ্কৃতীদের তাড়া করছিল দিল্লি পুলিশ।তবে এই ঘটনায় রাজধানীর হাসপাতাল চত্বরের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির কোটলা মোবারকপুরে দুষ্কৃতীদের পাকড়াও করতে যায় পুলিশ। সেখান থেকে তারা এইমস চত্বর পর্যন্ত ওই দুষ্কৃতীদের তাড়া করে পুলিশ। এরপর শুরু হয় গুলির লড়াই। এরপরই এক দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দুষ্কৃতীদের কাছ থেকে দু’টি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ।তাদের জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...