Wednesday, April 8, 2026

বড় ধাক্কা খেল BJP, চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

Date:

Share post:

উপনির্বাচনের ভরাডুবির পর ফের ধাক্কা খেল বিজেপি। এবার বিজেপির হাত থেকে মালবাজারের চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েত বোর্ডের দখল নিল তৃণমূল কংগ্রেস।

নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ববিতা কাছুয়ার বিরুদ্ধে সম্প্রতি অনাস্থা এনেছিলেন ১৬ জন পঞ্চায়েত সদস্য। তাতে ভোটাভুটির পর নয়া প্রধান হিসেবে নির্বাচিত হন তৃণমূলের রন্থী তিরকি। প্রধান পদে রন্থীর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবিনা লাকড়া। প্রসঙ্গত ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে চম্পাগুড়িতে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। গেরুয়া শিবিরের হয়ে ভোটে জেতা ৭ জন সদস্য সম্প্রতি দল বদল করে শাসকদলে নাম লেখান। বিজেপির হাত থেকে বোর্ড হাতছাড়া হওয়ার এটাই কারণ। এদিন বোর্ডের দখল নেওয়ার পরপরই বিজয় উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূলের নেতা-কর্মীরা। অকাল হোলিতে মেতে উঠতে দেখা যায় তাঁদের। নয়া প্রধান রন্থি তিরকিকে সংবর্ধনা জানানো হয়।

আরও পড়ুন- স্পুটনিক-ভি ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারীদের শংসাপত্র পেতে PIL দায়ের চিকিৎসকের

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...