Saturday, April 4, 2026

বাংলার গ্র‍্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের

Date:

Share post:

বাংলার গ্র‍্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে ( Mitrabha Guha) শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ( Mamata banerjee)। মঙ্গলবারই মিত্রাভ সার্বিয়ার নবি সাদে প্রতিযোগিতায় তৃতীয় নর্ম নিশ্চিত করেন। যারফলে  ভারতের ৭২ তম গ্র‍্যান্ডমাস্টার হন তিনি। আর বাংলার নবম গ্র‍্যান্ডমাস্টার হন মিত্রাভ।

শনিবার থেকে সার্বিয়ায় প্রতিযোগিতা শুরু হয়েছিল। মঙ্গলবার সপ্তম রাউন্ডে মিত্রাভ হেরে যান রাশিয়ার গ্র‌্যান্ডমাস্টার ভ্লাদিমির জাখারোতসোভের কাছে। কিন্তু পরের দু’টো রাউন্ডে দুরন্ত কামব্যাক করেন বাংলার মিত্রাভ। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে দ্বিতীয় নর্ম নিশ্চিত করেছিলেন মিত্রাভ।

এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় মিত্রাভকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লেখেন,” বাংলার ঘরের ছেলে মিত্রাভ গুহকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দাবার রাজা তুমি। দেশের ৭২ তম গ্র্যান্ডমাস্টার হিসেবে আমাদের সকলকে গর্বিত করেছ। আগামিদিনের জন্যও রইল শুভেচ্ছা।”

আরও পড়ুন:ঘোষণা হয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিন

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...