Wednesday, March 25, 2026

পুরভোটে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতা! শরিকরা চটে লাল সিপিএমের উপর

Date:

Share post:

সিপিএম আছে সিপিএমেই। শূন্যয় এসে ঠেকার পরেও ভাবনার কুপমণ্ডুকতা গেল না। পুরভোটে সিপিএম একা লড়বে, না কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতায় থাকবে, সে নিয়ে সিদ্ধান্তই নিতে পারল না। শুধু তাই নয়, হেলেই থাকল কংগ্রেসের দিকে। এমনকি আইএসএফের সঙ্গে সম্পর্ক কী হবে, সেটাও অনুচ্চারিত রইল। মঙ্গলবার দলের রাজ্য কমিটির বৈঠকের পর সিপিএম ফিরে গেল সেই পুরনো অবস্থানে। দলের বক্তব্য, বিজেপি আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে বিরোধী সব শক্তিকে একজোট করে।

অথচ বিধানসভায় ভরাডুবির পর রাজ্য সিপিএম ঘটা করে সাংবাদিক সম্মেলন করে বলেছিল, বিজেপি-তৃণমূল সমান শত্রু বলা ঠিক হয়নি। দুটি দলকে একাসনে বসানো উচিত হয়নি। প্রথম শত্রু অবশ্যই বিজেপি। মানুষ দলের এই অবস্থান মেনে নেয়নি। তাই বিজেপি-বিরোধী সব ভোট সংহত হয়েছে তৃণমূল কংগ্রেসের বাক্সে।

অথচ পুরভোট আসতেই সেই পুরনো অবস্থানে ফিরে যাওয়া। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোট না হোক সমঝোতার পথ খুলে রাখা। আর তাতে বামফ্রন্টেই সমালোচনা হচ্ছে প্রকাশ্যে। ফরোয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, বামফ্রন্টে আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে বামফ্রন্ট কোনও জোটে যাবে না। তারপর এসব কথার কোনও অর্থ হয় না। আরএসপি প্রকাশ্যে এ কথা না বললেও বৈঠকের পর সুজন চক্রবর্তীর বক্তব্যে ব্যাপক চটেছে দল। তাদের বক্তব্য, জোটের জের বামফ্রন্ট দেখেছে। জোট ছাড়া উপনির্বাচন ইঙ্গিত দিয়েছে মানুষের ভাবনার গতি-প্রকৃতির। এরপরেও যদি বাম নেতাদের শিক্ষা না হয়, তাহলে বামফ্রন্ট তুলে দিয়ে যে যার মতো লড়াই করুক। এর চাইতে আর তো কিছু খারাপ হতে পারে না!

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...